এক্সপ্লোর

Kejriwal's Solution To Improve Economy : দেশের আর্থিক উন্নতির জন্য নোট-মুদ্রায় লক্ষ্মী-গণেশ থাকুক! কেন্দ্রকে আবেদন কেজরিওয়ালের

Arvind Kejriwal : হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীর এই বিবৃতি কি হিন্দু ভোটারদের আকৃষ্ট করার জন্য? শুরু জল্পনা

নয়াদিল্লি : দিল্লির মুখ্যমন্ত্রী  এবং আম আদমি পার্টি সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  (  Narendra Modi ) দেশের অর্থনৈতিক উন্নতির সমাধান দিলেন। তাঁর আবেদন, "দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি" করার জন্য ভারতীয় মুদ্রা ও  নোটগুলিতে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর ছবি দেওয়া যেতে পারে। বুধবার এই পরামর্শ বিবেচনা করার জন্য আবেদন করলেন কেজরিওয়াল। 

'মুদ্রার অপর পাশে শ্রী গণেশ এবং লক্ষ্মীর ছবি দেওয়া হোক'
আম আদমি পার্টির শীর্ষ নেতা  বলেন "আজ আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করছি। ভারতীয় মুদ্রায় গাঁধীজির ছবি আছে, মুদ্রার অপর পাশে শ্রী গণেশ এবং লক্ষ্মীর ছবি দেওয়া হোক।"

তিনি আরও বলেন, "আমি যেমন বলেছি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য আমাদের অনেক চেষ্টা করতে হবে। কিন্তু এর সঙ্গে আমাদের দেব-দেবীর আশীর্বাদ দরকার। নোটে ছবি থাকলে পুরো দেশ আশীর্বাদ পাবে। বরং একদিকে গণেশ এবং লক্ষ্মী  এবং অন্য দিকে গাঁধী” 

 কেজরিওয়াল আরও বলেছেন, "ইন্দোনেশিয়া যদি এটি করতে পারে; গণেশের প্রতিকৃতি মুদ্রায় রাখতে পারে, তাহলে আমরাও পারি। আমি  কেন্দ্রের কাছে আবেদন করব ... দেশের অর্থনৈতিক অবস্থা ঠিক করার প্রচেষ্টার পাশাপাশি আমাদের সর্বশক্তিমানের আশীর্বাদ দরকার।' 

 দীপাবলিতে শান্তি ও সমৃদ্ধির জন্য পূজা করার সময় নাকি আম আদমি সুপ্রিমোর মাথায় এই চিন্তা আসে। গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীর এই বিবৃতি কি হিন্দু ভোটারদের আকৃষ্ট করার জন্য? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।  বিরোধীরা এই নীতিকে  হিন্দু ভোট টানার খেলা হিসাবে দেখছে ( ‘soft Hindutva’ play) । সম্প্রতি কেজরিওয়াল সরকারের  মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম  একটি  ধর্মান্তকরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েন।  তারপর পদত্যাগ করেন।

রাজনৈতিক আক্রমণ , প্রতি আক্রমণ 
কেজরিওয়ালের বিবৃতি দেওয়ার পরপরই, কংগ্রেস আম আদম পার্টিকে "বিজেপি এবং আরএসএসের বি দল" বলে কটাক্ষ করে।  কংগ্রেস নেতা এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত বলেন, " আপ বিজেপি এবং আরএসএস-এর বি টিম (B team of BJP and RSS)। তাঁর কোনও বোঝাপড়া নেই। এটা তাঁর ভোটের রাজনীতি। তিনি যদি পাকিস্তানে যান, তাহলে তিনি এটাও বলতে পারেন। আমি পাকিস্তানি, তাই আমাকে ভোট দিন।'' 

 বিজেপি নেতা সম্বিত পাত্রও কেজরিওয়ালের কড়া ভাষায় সমালোচনা করেন। বিজেপির মতে, এটা আপের ইউ টার্ন পলিটিক্স। 

 

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget