এক্সপ্লোর

Alvito Join TMC: গোয়ায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অ্যালভিটো ডি কুনহা

Alvito Join TMC: কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে প্রাক্তন ফুটবলার অ্যালভিটো। তুলে নিলেন জোড়াফুলের পতাকা। পানাজিতে কিম শর্মাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের  সভায় এলেন লিয়েন্ডার পেজ।

পানাজি:  গোয়ার ভোটের ময়দানে এবার কলকাতার ময়দানের জনপ্রিয় প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহাকে দলে টানল তৃণমূল। কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে প্রাক্তন ফুটবলার অ্যালভিটো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে  তুলে নিলেন জোড়াফুলের পতাকা। পানাজিতে কিম শর্মাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের  সভায় এলেন লিয়েন্ডার পেজ। ঘাসফুল শিবিরে সামিল হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অ্যালভিটো।

উল্লেখ্য, এর আগেই গোয়ার দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেস ছেড়ে। এছাড়াও আরও কয়েকজন গোয়ার উল্লেখযোগ্য রাজনৈতিক মুখ জোড়াফুল শিবিরে ভিড়েছেন ভোটের আগে।  কিছুদিন আগে গোয়াতে তৃণমূল নেত্রীর উপস্থিতিতে তৃণমূল যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। এবার তৃণমূলে যোগ দিলেন অ্যালভিটো।

উল্লেখ্য়, কিছুদিন আগে থেকেই অ্যালভিটোর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা চলছিল। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনের পর একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতাদের সঙ্গে দেখা গিয়েছিল অ্যালভিটোকে। ততদিনে, তৃণমূল গোয়ায় রাজনৈতিক জমি শক্ত করার উদ্যোগ গ্রহণ করে ফেলেছিল। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যালভিটোকে দেখা যাওয়ায় জল্পনা ছড়িয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়। গোয়ার ভূমিপুত্র এই প্রাক্তন ফুটবলার কংগ্রেসে যোগ দিয়ে গিয়ে অ্যালভিটো বলছিলেন, বর্তমান রাজ্য সরকার গোয়ার ক্রীড়াবিদ ও ফুটবলারদের যথাযোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে।

এবার সেই অ্যালভিটো কয়েক মাসের মধ্যেই দলবদলে তৃণমূলে যোগ দিলেন। গোয়ার ভোটের ময়দানে কলকাতা ক্লাবের প্রাক্তন এই তারকা ফুটবলার তৃণমূলের হয়ে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

 উল্লেখ্য, এদিন গোয়ার পানাজিতে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, গোয়ায় জোট করেছি, তাই ভয় পেয়েছে বিজেপি। গোয়ার মানুষই গোয়া শাসন করবে। আমার প্রথম পরিচয় মানুষ, বিজেপির কাছে সার্টিফিকেট চাই না।’

নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভোট এলেই গঙ্গাস্নান করেন, উত্তরাখণ্ডের মন্দিরে ছুটে যান।’অথচ করোনার সময় শেষকৃত্যও করতে দেয় না, গঙ্গায় ভাসিয়ে অপবিত্র করে’।

মমতা বলেছেন, ‘দুর্গাপুজোয় ক্লাবকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। বিজেপি এসব করে দেখাতে পেরেছে?’ভোটের সময় এলেই ধর্মের ভেদাভেদ, গঙ্গাস্নান করে।’

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
SIR Row : ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget