এক্সপ্লোর

Maharashtra Rain: লাল সতর্কতা মহারাষ্ট্রের ৬ জেলায়, বৃষ্টির ভ্রূকুটি মধ্যপ্রদেশেও

Rain Lashes In Western States: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত লাগোয়া মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ।মহারাষ্ট্রের পরিস্থিত সবিশেষ খারাপ। রাজ্যের ছয় জেলায় লাল সতর্কতা ও সাত জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

মুম্বই: প্রবল বৃষ্টিতে (heavy rain) বিপর্যস্ত গুজরাত (gujrat) লাগোয়া মহারাষ্ট্র (maharashtra)ও মধ্যপ্রদেশ (madhyapradesh)।

মহারাষ্ট্রের পরিস্থিত সবিশেষ খারাপ। রাজ্যের ছয় জেলায় লাল সতর্কতা (red alert)ও সাত জেলায় কমলা সতর্কতা (orange alert) জারি করেছে  আবহাওয়া দফতর। বৃষ্টি যেন এক মুহূর্তের জন্যও থামার নাম নিচ্ছে না রাজ্যে। বাসিন্দাদের অনেকের হাল বেশ শোচনীয়। ফল? বেশ কয়েকটি নদীর জলস্তর লাগাতার বেড়ে চলেছে। কোথাও কোথাও দুকুল ছাপিয়ে বন্যার আশঙ্কা। 

বন্য়ায় ভাসছে মহারাষ্ট্র

এমনিতেই বৃষ্টি ও বন্য়ার কারণে গত এক মাসে ৮৩ জনের মৃত্যুর সাক্ষী থেকেছে মহারাষ্ট্র। গত ১ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে প্রবল বর্ষণ, বন্য়া ও ধসের ধাক্কায় পশ্চিমের রাজ্যে ১৬৪টি প্রাণীর মৃত্যু হয় বলে খবর।  দিনপাঁচেক আগেও প্রবল বৃষ্টিতে ভেসেছে মুম্বই যার জেরে ব্যাহত হয় জনজীবন। সে সময়ও মুম্বই ও ঠাণেতে কমলা সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। এমনিতেই বর্ষায় জল জমে কার্যত নরকযন্ত্রণা ভোগ করতে হয় বাণিজ্যনগরীর বাসিন্দাদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাবওয়েগুলিতে জল জমায় যাতায়াতে অসুবিধায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। তার উপর পওয়াই লেক উপচে পড়ে দুর্ভোগ আরও বাড়ে। সব মিলিয়ে বাণিজ্যনগরীর অন্তত ২৫টি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ডুবে যায় রেললাইনও। ধাক্কা লাগে বাস চলাচল-সহ একাধিক পরিবহণে। তখনও বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিল মৌসম ভবন।

তার জের পুরোপুরি কেটে ওঠার আগেই ফের অশনি সঙ্কেত। কোলাপুর, নাসিক, পালঘর, পুনে ও রত্নাগিরির মতো জেলায় গত কালই লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। তিন দিনের জন্য এই সতর্কতার কথা বলে আবহাওয়া দফতর। পাশাপাশি ১৪ জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল তারা। কোথাও আবার চরম ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছিল।   

মঙ্গলবার সকাল হতে না হতেই দেখা গেল, পূর্বাভাসের অশনি সঙ্কেত সত্যিই। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি দেশের পশ্চিম প্রান্তের বড় অংশে।

আরও পড়ুন:' এভাবে হিন্দুদের অপমান করা যায় না ' কালী-মন্তব্যে মহুয়াকে একহাত নিলেন শুভেন্দু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget