এক্সপ্লোর

Air pollution and COPD: করোনা কালে বাড়ছে COPD, বায়ুদূষণ নিয়ন্ত্রণে না আনলে কী পরিণতি জানেন?

Air Pollution Increases Risk of COPD: সুস্থ ফুসফুসের থেকে গুরুত্বপূর্ণ কিছু হয় না, এই বার্তা দিয়ে এবার World COPD Day র থিম "Healthy Lungs - Never More Important"। সিওপিডি-র একটা কারণ বায়ুদূষণ।  

নয়াদিল্লি: বিশ্বের দূষণ প্রবণ দেশগুলির তালিকায় রয়েছে ভারত। সারা বিশ্বে যত জন ব্যক্তি ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজে (Chronic Obstructive Pulmonary Disease) আক্রান্ত হন, তার মধ্যে অধিকাংশই ভারতের বাসিন্দা। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত বাতাসের সংস্পর্শে আসার জেরেই বর্তমান সময়ে সিওপিডি-তে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এর পাশাপাশি সচেতনতার অভাবে বাড়ছে COPD আক্রান্তের সংখ্যা।

প্রতিবছর ১৭ নভেম্বর ওয়ার্ল্ড সিওপিডি-ডে পালন করা হয়। সিওপিডির সম্পর্কে সচেতন করতেই এই দিন পালন করা হয়ে থাকে। সুস্থ ফুসফুসের থেকে গুরুত্বপূর্ণ কিছু হয় না, এই বার্তা দিয়ে এবার World COPD Day র থিম "Healthy Lungs - Never More Important"। সিওপিডি মূলত বাতাসে ভাসমান কণার কারণে হয়। ৪০ ঊর্ধ্ব যেসব ব্যক্তিরা মূলত ধূমপান (Smoking) করেন তাঁদের ক্ষেত্রেই সিওপিডি-র সম্ভাবনা বেশি থাকে। তবে এর পাশাপাশি গ্রামাঞ্চলে যেসব মহিলারা উনুন বা বায়োগ্যাসে রান্না করেন তাঁদেরও সিওপিডি-তে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বায়ুদূষণের জেরে ফুসফুসে একাধিক সংক্রমণ হতে পারে। এর পাশাপশি সিওপিডি-র একটা কারণ বায়ুদূষণ।  

করোনা (Covid19) পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সিওপিডি। গবেষণা বলছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের তুলনায় বেশি সিওপিডি আক্রান্তদের আইসিইউ-তে রাখতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সিওপিডি- তে কেউ একদিনে আক্রান্ত হন না। এই রোগ ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে। কিন্তু অনেকেই তা বুঝতে পারেন না। ফলে ঠিক সময় চিকিৎসাও করা সম্ভব হয় না।

কীভাবে বুঝবেন COPD-তে আক্রান্ত?

  • প্রাথমিক উপসর্গ শ্বাসকষ্ট।
  • শারীরিক পরিশ্রমের পরে, হালকা কাশি, শ্বাসকষ্ট এবং বুকে চাপ অনুভূতি।
  • পরবর্তী পর্যায়ে দীর্ঘস্থায়ী কাশি, ঘন ঘন ঠান্ডা লাগা।
  • ক্লান্তি এবং শক্তির অভাব, পা, গোড়ালি এবং পা ফুলে যাওয়া। একইসঙ্গে ঠোঁট ও নখ নীল বা ধূসর হয়ে যাওয়া।

মুম্বই ফর্টিস হাসপাতালের ফিজিশিয়ান ও কার্ডিওলজিস্ট ডা. রাজেশ জি  গজারা বলেন, “প্রথমে অনেকেই এই উপসর্গ দেখে বুঝতে পারেন না। সর্দি-কাশি হলে অনেকেই সেটার কারণ ঋতু পরিবর্তন বলে ধরে নেন। পরে তা মাত্রাতিরিক্ত চেহারা নেয় এবং অনেকটা দেরিও হয়ে যায়।

উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে COPD সম্পর্কে কম জনসচেতনতার ফলে এই রোগ নির্ণয়ে দেরি হয়।  যার জেরে সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ে। এপ্রসঙ্গে দিল্লির ম্যাক্স হাসপাতালের ডিরেক্টর প্রশান্ত সাক্সেনা বলেন, “সঠিক সময়ে রোগ নির্ণয় করতে পারলে রোগীর চিকিৎসা করতে সুবিধা হয় চিকিৎসকের। সময়মতো চিকিৎসা করালেই একজন রোগী সুস্থ হয়ে উঠতে পারেন।’’

আরও পড়ুন: Delhi Air Pollution hearing: সুপ্রিম কোর্টে পিছোল দিল্লি দূষণ-মামলার শুনানি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
IndiGo Flight Scare : ফের আতঙ্কের উড়ান, ইন্ডিগোর বিমানে ভয়ঙ্কর অভিজ্ঞতা ১৯৪ যাত্রীর
ফের আতঙ্কের উড়ান, ইন্ডিগোর বিমানে ভয়ঙ্কর অভিজ্ঞতা ১৯৪ যাত্রীর
Nitin Gadkari E-20 Contro : E-20 পেট্রোল থেকে লাভবান হয়েছে নীতিন গড়করির পরিবার ? এবার হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী
E-20 পেট্রোল থেকে লাভবান হয়েছে নীতিন গড়করির পরিবার ? এবার হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget