এক্সপ্লোর

Single Use Plastic Ban: প্লাস্টিকে বাড়ছে বিপদ, পরিবেশ বাঁচাতে ১ জুলাই থেকে কড়া ভারত

Plastic Pollution: ১০০ মাইক্রনের কম প্লাস্টিক সামগ্রী ব্যবহারের উপর আসতে চলেছে কড়া নিষেধাজ্ঞা। শুধু ব্যবহারই নয়, প্লাস্টিক সামগ্রী তৈরির উপরেও কড়া নিষেধাজ্ঞা আসতে চলেছে পয়লা জুলাই থেকে।

ত্রিথেশ নন্দন, নয়াদিল্লি: পরিবেশ বাঁচাতে বড়সড় পদক্ষেপ ভারত সরকারের। ১০০ মাইক্রনের কম প্লাস্টিক সামগ্রী (Single Use Plastic Items) ব্যবহারের উপর আসতে চলেছে কড়া নিষেধাজ্ঞা। শুধু ব্যবহারই নয়, প্লাস্টিক সামগ্রী তৈরির উপরেও কড়া নিষেধাজ্ঞা আসতে চলেছে পয়লা জুলাই থেকে।

কী কী বারণ:
১ জুলাই, ২০২২ থেকে ১০০ মাইক্রনের (100 Micron) নীচে থাকা প্লাস্টিক (Plastic) সামগ্রী

  • আমদানি
  • মজুত
  • বিলি বা বণ্টন
  • বিক্রি
  • ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে

দৈনন্দিন ব্যবহারের জন্য থাকা এমন প্লাস্টিক সামগ্রী। খাবারের জন্য ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক কাপ, গ্লাস, চামচ। প্যাকেজিং ও মোড়কের জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও এই তালিকায় পড়ছে। মিষ্টির বাক্স, সিগারেটের প্যাকেটও এই তালিকায় পড়ছে। এছাড়াও, ফ্লেক্স, ব্যানারে যে ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়, সেটাও নিষিদ্ধ তালিকায় পড়ছে। বেলুন, লজেন্স, আইসক্রিমের মোড়ক যে ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয় সেটিও নিষিদ্ধ তালিকায় পড়তে চলেছে পয়লা জুলাই থেকে। 


Single Use Plastic Ban: প্লাস্টিকে বাড়ছে বিপদ, পরিবেশ বাঁচাতে ১ জুলাই থেকে কড়া ভারত

কেন এই পদক্ষেপ?
২০১৯ সালে চতুর্থ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট অ্যাসেম্বলিতে (United Nations Environment Assembly) ভারতেই একটি রেজোলিউশন আনে যেথানে এই ধরনের প্লাস্টিক ব্যবহারের দূষণের কথা বলা হয়েছিল। ২০২২ সালে পঞ্চম ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট অ্যাসেম্বলিতে প্লাস্টিক দূষণ রুখতে সচেতনতা নেওয়ার পদক্ষেপের কথা বলে।  

ভারতের পদক্ষেপ:

  • কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (Central Pollution Control Board) -এর তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে।
  • প্লাস্টিক দূষণ কমানোর জন্য নাগরিকদের সচেতন করা হয়েছে।
  • ৫ এপ্রিল লঞ্চ করা হয়েছে PRAKRITI MASCOT
  • প্লাস্টিক দূষণ কমাতে কড়া পদক্ষেপ করতে চলেছে পরিবেশ মন্ত্রক।
  • বেআইনি প্লাস্টিক সামগ্রী আমদানি মজুত, বিলি বা বণ্টন, বিক্রি অথবা তৈরি রুখতে নজরদারি করবে টাস্কফোর্স।
  • নিয়ম ভাঙলে ৫ বছরের জন্য জেল অথবা ১ লক্ষ টাকা জরিমানা করা হবে। অথবা দুটিই একসঙ্গে করা হতে পারে।  


Single Use Plastic Ban: প্লাস্টিকে বাড়ছে বিপদ, পরিবেশ বাঁচাতে ১ জুলাই থেকে কড়া ভারত

প্লাস্টিক দূষণ:
প্রতি বছর ভারতে ৪১ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য (Plastic Waste) তৈরি হয়। গত পাঁচ বছরে মাথাপিছু প্লাস্টিক বর্জ্য তৈরি প্রায় দ্বিগুণ হয়েছে। মোট প্লাস্টিক সামগ্রী যা ব্যবহার হয়, তার প্রায় ১০ থেকে ৩৫ শতাংশই সিঙ্গল ইউজ প্লাস্টিক (Single use Plastic) সামগ্রী। প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহার করলে দূষণের ঝুঁকি অল্প হলেও কমে যায়। কিন্তু সেই হার খুবই কম। সারা বিশ্বে যত প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হয়। তার মাত্র ৯ শতাংশ রিসাইক্লিং (Recycling) করা হয়।  ১২ শতাংশ ধ্বংস করা সম্ভব হয়।  বাকি ৭৯ শতাংশই মাটি, সমুদ্রে মিশে পরিবেশ দূষণ করে। সূত্র: CPCB

ক্ষতির বহর:

  • মুম্বই, কেরল ও আন্দামান-নিকোবর সংলগ্ন সমুদ্র বিশ্বের মধ্যে অন্যতম দূষিত সমুদ্র।
  • বিজ্ঞানীরা বলে থাকেন প্লাস্টিকজাত সামগ্রীর কারণে প্রায় ২৬৭ প্রজাতি ক্ষতিগ্রস্ত।
  • সামুদ্রিক কাছিমের অন্তত ৮৬%, সামুদ্রিক পাখির ৪৪% এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর অন্তত ৪৩% প্লাস্টিক দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
  • প্লাস্টিক বর্জ্য থেকে বিভিন্ন ক্ষতিকর ভারী ধাতু সমুদ্রের জলে মেশে। 
    সূত্র: TERI

বিদেশেও কড়া পদক্ষেপ:
২০০২: প্রথম দেশে হিসেবে বাংলাদেশ এই জাতীয় প্লাস্টিক ব্য়াগে নিষেধাজ্ঞা বলবৎ করে।
২০১৯: নিউজিল্যান্ড সামগ্রিক ভাবে প্লাস্টিক ব্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
২০২০: ধাপে ধাপে নিষিদ্ধকরণের প্রক্রিয়া শুরু করে চিন।
জুলাই, ২০১৯ পর্যন্ত ৬৮টি দেশ বিভিন্ন ধাপে প্লাস্টিক নিষিদ্ধ করেছে।

আরও পড়ুন: কেন উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন একনাথ শিণ্ডে?

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral Video: শপিং মল থেকে ঘি-সাদা তেল চুরির অভিযোগ, হাতেনাতে পাকড়াও মহিলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
শপিং মল থেকে ঘি-সাদা তেল চুরির অভিযোগ, হাতেনাতে পাকড়াও মহিলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Smit Machhar : জীবন বাজি রেখে ১৭৪ জন যাত্রীকে বাঁচানোর 'পুরস্কার', স্মিত মচ্ছারের ওপর টাকার বর্ষা, কে দিলেন কত ?
জীবন বাজি রেখে ১৭৪ জন যাত্রীকে বাঁচানোর 'পুরস্কার', স্মিত মচ্ছারের ওপর টাকার বর্ষা, কে দিলেন কত ?
Abhijeet Dipke : 'যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন...', যা বললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
'যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন...', যা বললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
Maharashtra News : ফের প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড়, এগিয়ে এল ককরোচ জনতা পার্টি ; ইস্তফার দাবি এই পদাধিকারীর...
ফের প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড়, এগিয়ে এল ককরোচ জনতা পার্টি ; ইস্তফার দাবি এই পদাধিকারীর...

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget