এক্সপ্লোর

India Corona: গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ফের বাড়ল, একদিনে আক্রান্ত ২, ৬৮৫ জন

মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ২১৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ৮৬ হাজার ৮৩ জনের।

নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ফের বাড়ল। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও, তা এখনও আড়াই হাজারের ওপর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭১০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৫৭২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ২১৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ৮৬ হাজার ৮৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৮২ লক্ষ ৯৫ হাজার ৯৩৪।

২ বছর পর, কোভিড-মুক্ত সিকিম ( Sikkim) । দুই রোগী সুস্থ হয়ে ওঠার পর, ঘোষণা করল সিকিমের স্বাস্থ্য দফতর (Sikkim government ) । প্রশাসন সূত্রে খবর, সিকিমে গত ২৪ ঘণ্টায় ৮৪টি নমুনা সংগ্রহ করা হলেও, পরীক্ষায় করোনা ধরা পড়েনি। 

সিকিমে কোভিড পরিস্থিতি:  হালে ২ জনের কোভিড ধরা পড়ে সিকিমে।  তারা সুস্থ হয়ে ওঠায় দুই বছর পর শুক্রবার সিকিম একটি কোভিড-মুক্ত (Covid Free) রাজ্যে পরিণত হল। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা  ৮৪ টি নমুনার মধ্যে রাজ্য কোনও নতুন রিপোর্ট পজিটিভ আসেনি। সিকিম মোট ৩৯১৬৫ টি COVID-19 কেস ধরা পড়ে। এবং ৩৭৯৬৬ জন রোগী এখন পর্যন্ত সেরে উঠেছে, ৭৪৭ জন  রাজ্যের বাইরে চলে গেছে। কোভিডে মৃতের সংখ্যা সে-রাজ্যে ৪৫২, সিকিমের স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ২০২০ সালের ২৩ মে, দিল্লি থেকে ফিরে আসা ২৫ বছর বয়সী ছাত্রের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। 

ঢল নেমেছে পর্যটকের? এ বছর, সিকিম সরকার কোভিড -১৯ বিধিনিষেধ তুলে নেয়। তৃতীয় তরঙ্গের পর সিকিম সরকার এই সিদ্ধান্তটি নেয়। তারপর থেকেই ঢল নেমেছে পর্যটকের। গত ২ বছরে করোনার জন্য সে-রাজ্যের পর্যটন শিল্প ভয়াবহ ভাবে ধাক্কা খায়। তারপর গত ফেব্রুয়ারিতে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। এখন সমতল যখন গরমে ফুটছে, তখনই মানুষের ফেভারিট ডেস্টিনেশন পাহাড়। এই পরিস্থিতিতে লোক সমাগমও হচ্ছে বিস্তর। তা সত্ত্বেও রাজ্যকে কোভিড মুক্ত রাখতে পেরে খুশি প্রশাসন। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget