এক্সপ্লোর

Gujarat AAP CM Candidate: গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? জনমত নিয়েই ঘোষিত নাম

Gujarat Election 2022: শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল নাম ঘোষণা করেন

আমদাবাদ: গুজরাত বিধানসভা নির্বাচনে নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে দিল আম আদমি পার্টি। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ইসুদান গদভি (Isudan Gadhvi)-র নাম ঘোষণা করেন।  

কে এই গদভি:
ইসুদান গদভি আম আদমি পার্টির (Aam Aadmi Party) জাতীয় সাধারণ সম্পাদক এবং জাতীয় কর্মসমিতির সদস্য। ইসুদান গুজরাতেরই বাসিন্দা। তাঁর জন্ম ১৯৮২ সালের ১০ জানুয়ারি গুজরাতের দ্বারকায়। সংবাদমাধ্যমে কাজ করেছেন ইসুদান গদভি। ২০২১ সালে আম আদমি পার্টিতে যোগ দেন তিনি। গুজরাতে জনমানসে সমর্থন পেতে তাঁকে দলে নেওয়া হয়েছে বলে মনে করা হয়েছিল। 

কেজরিওয়াল জানিয়েছেন, গুজরাতের সাধারণ মানুষের মত নিয়েই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেছে নেওয়া হয়েছে। প্রায় ষোলো লক্ষ গুজরাতের বাসিন্দা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৭৩ শতাংশ গদভিকেই বেছে নেওয়ার পক্ষে রায় দেন।

কীভাবে বাছাই:
২৯ অক্টোবর অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) গুজরাতের বাসিন্দাদের কাছে আবেদন করেন যাতে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ভয়েস মেইল এবং ই-মেল-এর মাধ্যমে তাঁরা জানান কে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে পারেন। গত বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ওই মত জানানোর সময় ছিল। 

মুখ্য়মন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে নাম ছিল আরও কিছু আপ নেতার। গুজরাতে আপের সভাপতি গোপাল ইটালিয়া, সাধারণ সম্পাদক মনোজ সোরাথিয়ার নাম ছিল দৌড়ে। কিন্তু সবচেয়ে বেশি ভোট পড়েছে গদভির নামে। তিনি ওবিসি সম্প্রদায়ভুক্ত। এদিকে গুজরাতের ৪৮ শতাংশ বাসিন্দাই ওই সম্প্রদায়ভুক্ত।

এদিন গুজরাতের আমদাবাদে একটি সাংবাদিক বৈঠক করে নাম ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। গত শনিবারই তিনি বলেছিলেন যে শুক্রবার অর্থাৎ ৪ নভেম্বর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হবে। এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, পঞ্জাবের ক্ষেত্রেও জনমত নিয়েই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। পঞ্জাবের গত বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল করেছিল আপ। বিপুল জনমত নিয়ে সরকার গঠন করেছে তারা।     

আরও পড়ুন: দূষণে জেরবার দিল্লি, সরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget