এক্সপ্লোর

Delhi Smog: দীপাবলির আগে অশনি সঙ্কেত, অন্ধকারেই ঘুম ভাঙল দিল্লির, ধোঁয়াশায় ঢাকল রাজধানী

Delhi Pollution: অক্ষরধাম মন্দিরের কাছে দৃশ্যমানতা একেবারেই কম ছিল। ধোঁয়াশার মধ্যে মন্থর গতিতে এগোয় যানবাহন।

নয়াদিল্লি: আশঙ্কা ছিলই। দীপাবলির আগে ফের ধোঁয়াশায় ঢাকল রাজধানী দিল্লি (Delhi Smog)। রবিবার, ছুটির দিন কার্যত অন্ধাকারেই ঘুম ভাঙল দিল্লিবাসীর (Delhi Pollution)। এ দিন সকালেই দিল্লির বাতাস ‘ক্ষতিকর’ বলে গন্য হয়েছে (Air Quality)।

দীপাবলির আগেই ধোঁয়াশায় ঢাকল দিল্লি

সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সফর) জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ৬টায় বাতাসের গুণমান সূচকে দিল্লির বাতাসের মান ছিল ২৫১, যা ‘ক্ষতিকর’ বলেই বিবেচিত হয়। এ দিন সকালে পূর্ব দিল্লিতে, অক্ষরধাম মন্দিরের কাছে দৃশ্যমানতা একেবারেই কম ছিল। ধোঁয়াশার মধ্যে মন্থর গতিতে এগোয় যানবাহন।

গত কয়েক দিন ধরেই দিল্লির বাতাসের গুণমান লাগাতার নিচের দিকে যাচ্ছিল। শনিবার সন্ধেয় সামগ্রিক ভাবে দিল্লির বাতাসের গুণমান ছিল ২৬৬। দিল্লি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাতাসের গুণমান ছিল ৩২৭, যা ‘অত্যন্ত ক্ষতিকর’ হিসেবে গন্য হয়।

আরও পড়ুন: Deepotsav 2022: অযোধ্যায় দীপোৎসবে সামিল হবেন প্রধানমন্ত্রী, মোদির উপস্থিতিতেই ১৫ লক্ষ প্রদীপ প্রজ্বলন

বাতাসের গুণমান ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা আদর্শ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০-র মধ্যে হলে ধরা হয় সন্তোষজনক। ১০১ থেকে ২০০-র মধ্যে থাকলে ধরা হয় মোটামুটি। ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে ক্ষতিকর, ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকলে অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে গুরুতর বলে ধরা হয়।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই গতকাল জানান, আসন্ন শীতে বাতাসের গুণমানের উন্নতির জন্য ১৫ দফার পরিকল্পনা রয়েছে তাঁদের। দূষণ প্রতিরোধে বিশেষ ভাবে উদ্যোগী দিল্লি সরকার। ধুলো, ফসলের গোড়া পোড়ানো, বাজির তাণ্ডবের উপর তাই বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে।

দীপাবলিতে বাজি ফাটানো নিষিদ্ধ, জেলও হতে পারে

এর আগে, দিল্লি সরকার জানায়, দিল্লির বায়ু দূষণের ৩৯ শতাংশের উৎসই রাজধানীতে। রাজধানী সংলগ্ন এলাকা দায়ী বাকি অংশের জন্য। আপাতত দীপাবলিতে দিল্লিতে বাজির উৎপাদন, মজদুত, বিক্রি এবং ফাটানো, সবকিছুই নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘন করলে জরিমানার পাশাপাশি জেল পর্যন্ত হতে পারে। দিল্লির দূষণে পড়শি রাজ্য পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান থেকে আগত ফসলের গোড়া পোড়ানোর ধোঁয়াও অনেকাংশেই দায়ী। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও কম হয়নি। কিন্তু পরিস্থিতি বদলায়নি দিল্লির।

সেরা শিরোনাম

Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget