এক্সপ্লোর

Covid Vaccines Using Drones: বরফঢাকা প্রান্তরে ড্রোনের কেরামতি, নেপথ্যে সেনার কৌশল

Vaccine Delivery: বরফে ঢাকা সীমান্তে কোভিড টিকা পৌঁছতে ভারতীয় সেনার ভরসা ড্রোন। কাশ্মীরের দুর্গম এলাকায় পৌঁছল কোভিড টিকার বুস্টার ডোজ।

নয়াদিল্লি: যারা শহরে থাকেন। তাঁদের অনেকেরই বাড়ির কাছে রয়েছে কোভিড টিকাকেন্দ্র। যারা গ্রামে থাকেন, তুলনায় কম হলেও তাঁদেরও কোভিড টিকা (covid vaccine) নিতে এখন আর খুব দূরে যেতে হয় না। কিন্তু একবার ভাবুন, সেই জওয়ানদের কথা যাঁরা পাহাড়ের ঢালে বা বরফে ঢাকা সীমান্তে দিনভর অতন্দ্র প্রহরায় রয়েছে। তাঁদের কাছে কী ভাবে পৌঁছনো হচ্ছে কোভিড টিকা? 

ওই কাজেই ভারতীয় সেনাবাহিনীর (indian army) ভরসা হয়ে উঠেছে ড্রোন। কাশ্মীরের দুর্গম এলাকায় মোতায়েন থাকা সেনাবাহিনীর জন্য সেই ড্রোনের (drone) মাধ্যমেই কোভিড টিকার বুস্টার ডোজ পাঠাচ্ছে সেনাবাহিনী। ড্রোনের মাধ্যমেই পাঠানো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত নানা প্রয়োজনীয় সামগ্রীও। সেই কাজেরই একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেনার পক্ষ থেকে। 
এই প্রক্রিয়াটি মিশন সঞ্জীবনী (mission sanjeevani) প্রকল্পের অধীনে হয়েছে। ভিডিওটির শুরুতেই সেই বার্তা দেওয়া হয়েছে। কীভাবে গোটা কাজটি করা হয়েছে, তা ওই ভিডিওতে খুবই সাবলীল ভাবে তুলে ধরা হয়েছে। ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে, গোটা প্রক্রিয়াটি বুঝিয়ে দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত সেনা আধিকারিক। তারপরে দেখা যাচ্ছে, বরফ সরিয়ে গোটা জায়গাটি সাফাই করছেন সেনাকর্মীরা। শেষে রয়েছে ড্রোনে টিকার বাক্স তোলা এবং ড্রোন ওড়ানোর মুহূর্ত। কোভিড টিকা নিয়ে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছেছে ড্রোন। তারপর ফিরিয়ে আনা হয়েছে আগের জায়গায়। টিকাগুলি এমন ভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে যাতে সেগুলির কোনওরকম ক্ষতি না হয়।

বিভিন্ন সময় বিভিন্ন দেশে নানাকাজে ড্রোন প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে।  বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় আহত ও আটক ব্যক্তিদের খোঁজ করার জন্য ব্যবহার হয় ড্রোন। সামরিকভাবেও ড্রোন ব্যবহৃত হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে ড্রোনের এই অভিনব ব্যবহার তারিফ কুড়িয়েছে সাধারণ নাগরিকদের। ভিডিওটিতে বন্যা বয়েছে লাইক ও শেয়ারের। কাশ্মীরের ওই দুর্গম অঞ্চলে, শুধুমাত্র বাহিনীর কাজেই নয়, সাধারণ বাসিন্দাদের নানা প্রয়োজনেও বারবার ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা।

আরও পড়ুন: প্রবল তুষারধসে আটকে পড়া ৩০ জন সাধারণ নাগরিককে উদ্ধার ভারতীয় সেনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget