এক্সপ্লোর

Kerala Coronavirus: ওনামের প্রাক্কালে কেরলে করোনার বাড়বাড়ন্ত, ফের ২০ হাজারের ওপরে দৈনিক সংক্রমণ

সম্প্রতি কেরলে দৈনিক সংক্রমণের যে পরিসংখ্যান রয়েছে তা দেশের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ।

নিউ দিল্লি: ক্রমশই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে কেরলে। ওনাম উৎসবের আগে প্রবলভাবে বৃদ্ধি পেল করোনা। টানা পাঁচ দিন ধরে কেরলে দৈনিক কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২০ হাজারের ওপরে রয়েছে। করোনার এই উর্ধ্বমুখী গ্রাফ নিয়ে চিন্তিত সে রাজ্যের প্রশাসন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শনিবার রাজ্যবাসীকে উৎসব আবহে ভিড় এড়াতে নির্দেশ দিয়েছেন। কোভিড সংক্রমণের ঝুঁকি কমাতে উদযাপনে রাশ টানার কথাও জানিয়েছেন তিনি। 

সম্প্রতি কেরলে দৈনিক সংক্রমণের যে পরিসংখ্যান রয়েছে তা দেশের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ওনামের সময় অনুষ্ঠান এবং উদযাপনের আয়োজন, অংশগ্রহণের সময় কঠোরভাবে জনসমাগম এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কোভিড প্রোটোকলও অনুসরণ করতে হবে। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কেরলে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬২৪ জন সংক্রমিত হয়েছে করোনাভাইরাসে, মৃত্যু হয়েছে ৮০ জনের। সংক্রমণের হার প্রায় ১২.৩১ শতাংশ। সে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৬ হাজার ৮৬৫। অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৫০০। 

কেরলের পরিস্থিতি নিয়ে ভারতে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কেরল সরকার।সে রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রীয় দল। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এর ডিরেক্টর এস কে সিং বলেন, "অনেকটাই উদ্বেগ বৃদ্ধি করেছে কেরলের এই করোনা সংক্রমণ। অনেক জায়গায় দৈনিক সংখ্যা কমলেও সংক্রমণ এখনও রয়েছে। যা চিন্তার।" 

এদিকে,  দেশের ৪৬টি জেলায় করোনার 'পজিটিভিটি রেট' ছাড়িয়ে গিয়েছে ১০ শতাংশ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে কেন্দ্রের। তড়িঘড়ি করোনা নিয়ন্ত্রণে সতর্কবার্তা জারি করেছে দিল্লি। দেশের মধ্যে কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, অসম, মিজোরাম, মেঘালয়, অন্ধপ্রদেশ ও মণিপুরে ফের বাড়ছে সংক্রমণ। ১০ শতাংশের ওপর কোভিড পজিটিভিটি রেট রয়েছে এমন জেলায় কড়া ব্যবস্থা নিতে বলেছে সরকার। ৬০ ঊর্ধ্বদের অবিলম্বে টিকার ডোজ সম্পূর্ণ করতে বলেছে সরকার। এ ছাড়াও ৪৫-৬০ বছরের ব্যক্তিদের তাড়াতাড়ি ভ্যাকসিন দিতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget