এক্সপ্লোর

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, জম্মু-কাশ্মীর, রিখটার স্কেলে তীব্রতা ৫.৩

Earthquake: এ দিন শ্রীনগরে সন্ধ্যা ৭টা বেজে ৭ মিনিটে কম্পন অনূভূত হয়। সেখানে কম্পনের তীব্রতা ছিল ৪.৮। কার্গিলে কম্পনের তীব্রতা ছিল ৫.০।

নয়াদিল্লি: ভর সন্ধ্যায় ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল লাদাখ (Ladakh) এবং জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩। শ্রীনগর (Srinagar), কার্গিল (Kargil) এবং লাদাখেই (Ladakh) মূলত কম্পন অনুভূত হয়েছে। গিলগিট বাল্টিস্তানেই (Gilgit Baltistan) ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। তবে এ দিন রাত ১১টা পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।  

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology/NCS) জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ লাদাখ এবং জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। গিলগিট বাল্টিস্তানের আস্টোর এলাকায় ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানিয়েছে এনসিএস।

আরও পড়ুন: Uttar Pradesh Election: বিরোধীদের অভিধানে শুধু পরিবারবাদ, মাফিয়াবাদ, বারাণসীতে বললেন মোদি

এ দিন শ্রীনগরে সন্ধ্যা ৭টা বেজে ৭ মিনিটে কম্পন অনূভূত হয়। সেখানে কম্পনের তীব্রতা ছিল ৪.৮। কার্গিলে কম্পনের তীব্রতা ছিল ৫.০। কোনও জায়গা থেকেই এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, ডিসেম্বর মাসের মাঝামাঝি রাজস্থানে ভূমিকম্প হয়। গত ১২ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ কেঁপে ওঠে বিকানের-সহ আশেপাশের জেলা। সে বার ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। ২০ নভেম্বরও রাজস্থানের পালি, সিরোহি, জোধপুরে ভূমিকম্প হয়। তবে আগামী বছরে ভূমিকম্প আরও বাড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নভেম্বর মাসের শেষে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভারত-মায়ানমার সীমান্ত। সে বার কম্পনের তীব্রতা ছিল ৫.১৫। অসম, ত্রিপুরা, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় সে বার কম্পন অনুভূত হয়। দিন কয়েক আগে ভূমিকম্প হয় কর্নাটকেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget