এক্সপ্লোর

Assembly Election Result 2022: "নতুন ইতিহাস তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে'' জয়ের হাসি বিজেপি নেতাদের

Assembly Election Result 2022: দেশের মধ্যে সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে। এই প্রথম এই রাজ্যে দ্বিতীয়বার কেউ মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন।

নয়াদিল্লি: “উত্তরপ্রদেশে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে।‘’ উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়ে মন্তব্য বিজেপির। শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সাম্প্রতিক ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মডেল জিতবে এবং নতুন ইতিহাস তৈরি করবে।

বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর কথায়, "নরেন্দ্র মোদি নীতির উপর ভরসা রেখেছে সাধারণ মানুষ। ত্রিবেদী বলেন, উত্তরপ্রদেশে ৩০০-র কাছাকাছি আসনে জিতবে বিজেপি। যা থেকে পরিষ্কার নতুন ইতিহাস তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে। দেশের মধ্যে সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে। এই প্রথম এই রাজ্যে দ্বিতীয়বার কেউ মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন।''  

বেশ কয়েকজন বিজেপি নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কল্যাণমূলক নীতি বাস্তবায়ন এবং  দক্ষ প্রশাসনের  প্রশংসা করেছেন। একইসঙ্গে গোয়া এবং মণিপুরের সাফল্যেও ট্যুইট করেছেন একাধিক বিজেপি নেতা। বিজেপি নেতা তেজস্বী সূর্য ট্যুইটে লিখেছেন, 'নীরব বিজেপি ভোটাররা ভোটের বাক্সে জোরাল বার্তা দিয়ে গেলেন।''

 

উত্তরপ্রদেশে ২৬০-টির বেশি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি ১২০-টির বেশি আসনে এগিয়ে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২। গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৬ ও বহুজন সমাজ পার্টি ৬টি আসনে এগিয়ে। গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পশ্চিম উত্তরপ্রদেশের আগরা বাদে সবকটি আসনেই ভাল লড়াই করছে সমাজবাদী পার্টি। 

গোয়ায় ফের সরকার গড়তে চলেছে বিজেপি। ৪০টির মধ্যে তারা ১৯টি আসনে এগিয়ে। কংগ্রেস ১২ ও আপ ২টি আসনে এগিয়ে। গোয়ায় ম্যাজিক ফিগার ২১। গোয়ায় প্রথমবার ভোটে লড়ে খাতা খুলতে পারেনি তৃণমূল। যদিও তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ৩টি আসনে এগিয়ে। পানাজি আসনে পরাজিত উৎপল পর্রীকর। বিজেপি টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন। 

৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪১টি আসনে। কংগ্রেস ২৫টি আসনে এগিয়ে রয়েছে। নির্দলরা এগিয়ে ৪টি আসনে। বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কংগ্রেসের হরিশ রাওয়াত নিজেদের কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। উত্তরাখণ্ডে ম্যাজিক ফিগার ৩৬। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মণিপুরে সরকার গড়ার পথে বিজেপি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় বিজেপি ২৮ ও কংগ্রেস ৯, এনটিপি ১০ ও এনপিএফ ৫ ও নির্দলরা ৮টি আসনে এগিয়ে। মণিপুরে ম্যাজিক ফিগার ৩১। 

পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। আপ একাই পেয়েছে ৯০টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। কংগ্রেস ১৮, শিরোমণি অকালি দল ৬, বিজেপি ২টি আসনে এগিয়ে রয়েছে। চমকৌর সাহিব ও ভাদৌর এই দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে নভজ্যোৎ সিং সিধু। পাটিয়ালা কেন্দ্রে পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। 

আরও পড়ুন: Punjab Assembly Poll Result 2022 : "পাঞ্জাবের মানুষের রায় মাথা পেতে নিচ্ছি", আপ-কে অভিনন্দন জানিয়ে ট্যুইট সিধুর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget