এক্সপ্লোর

Noida Twin Tower Demolition : নয়ডায় ধূলিসাৎ টুইন টাওয়ার, কত টাকার ক্ষতি ?

Supertech on Noida Twin Tower Demolition : সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডায় কয়েক সেকেন্ডে মাটিতে মিশে গেছে নিয়ম ভেঙে মাথা তুলে দাঁড়ানো অ্যাপেক্স ও সিয়ানি নামের প্রায় ১০০ মিটারের দুটি টাওয়ার

নয়ডা : টিভির পর্দায় কার্যত গোটা দেশ-ই দেখে ফেলেছে নয়ডার (Noida) টুইন টাওয়ার (Twin Towers) ভেঙে ফেলার মুহূর্ত। কিন্তু, বিশালাকার এই টুইন টাওয়ার ভেঙে দেওয়ার পর কতটা আর্থিক ক্ষতি হল ? তা জনিয়ে দিলেন রিয়েলটি ফার্ম সুপারটেক লিমিটেডের চেয়ারম্যান আর কে আরোরা। তিনি জানান, নির্মাণ ও সুদের অর্থ-বাবদ প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এর জেরে। 

ধূলোয় মিশল ‘দুর্নীতির’ তাসের ঘর-

নয়ডায় অপারেশন ডিনামাইট। ধূলোয় মিশল ‘দুর্নীতির’ তাসের ঘর। সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডায় কয়েক সেকেন্ডে মাটিতে মিশে গেছে নিয়ম ভেঙে মাথা তুলে দাঁড়ানো অ্যাপেক্স ও সিয়ানি নামের প্রায় ১০০ মিটারের দুটি টাওয়ার। ৩২ তলার অ্যাপেক্সের উচ্চতা ছিল ১০৩ মিটার। আর ৩০ তলার সিয়ানির উচ্চতা ছিল ৯৭ মিটার। এর ফলে সব মিলিয়ে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি নির্মাণকারী সংস্থার। বহুতল দু’টি ভাঙার জন্য যে ২০ কোটি টাকা খরচ হয়েছে, তাও তাদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

আরও পড়ুন ; ৮০ হাজার টনের ধ্বংসাবশেষের ধোঁয়ায় 'সমাধি' নয়ডার সুপারটেক টুইন টাওয়ারের

দুর্নীতির জোড়া প্রাসাদ ধূলিসাৎ হওয়ার পর ধুলোর ঝড় ওঠে নয়ডার সেক্টর 93A-তে। রাস্তা থেকে গাছপালা, ধুলোর চাদরে ঢেকে যায় আশপাশের এলাকা। দূষণের আশঙ্কায় নয়ডাবাসী। স্মগগান দিয়ে ধুলো সরিয়ে হোসপাইপ ব্যবহার করে জল ছেটানোর কাজ চলছে। 

টুইন টাওয়ার ভাঙার আগে আশেপাশের আবাসনের প্রায় দেড় হাজার বাসিন্দাকে ৩ ঘণ্টার মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। তাঁদের ফের আবাসনে ফেরানোর কাজ শুরু হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়।

আজ দুপুর আড়াইটেয় ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয় UNESCO-র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত। যার নাম দেওয়া হয় অপারেশন ডিনামাইট। সময় ও খরচ বাঁচাতে ব্যবহার করা হয় ওয়াটারফল ইমপ্লোশন বা ঝর্না বিস্ফোরণ পদ্ধতি। ধ্বংসলীলা শুরু হওয়ার আগে বাজানো হয় সাইরেন। যমুনা এক্সপ্রেস-সহ আরও ৫টি রাস্তায় আধঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। জোড়া ইমারত ধ্বংসের পরে প্রায় ৮০ হাজার টন ধ্বংসাবশেষ তৈরি হবে। যা সরাতে সময় লাগতে পারে অন্তত ৩ মাস। 

বেআইনি ইমারত ধ্বংসের পর দূষণের মাত্রা মাপতে আনা হয়েছে বিশেষ ডাস্ট মেশিন। অন্যদিকে, জোড়া ইমারত ভেঙে ফেলা নিয়ে সতর্ক ছিল প্রশাসন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৫৬০ জন পুলিশ কর্মী, ১০০ জন রিজার্ভ ফোর্স। প্রস্তুত রাখা হয় ৪টি ক্যুইক রেসপন্স টিম ও এনডিআরএফ। লাগানো হয় ৭টি সিসি ক্যামেরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget