এক্সপ্লোর

Nupur Sharma's comment Controversy : নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যে উত্তাল রাঁচি, সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের

2 dead as protests in Ranchiঅগ্নিগর্ভ ঝাড়খণ্ডের রাঁচিও । সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের।কয়েকটি জায়গায় কার্ফু।

Nupur Sharma Comment Controversy : ছড়াচ্ছে ক্ষোভ। ছড়াচ্ছে হিংসা। এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি অগ্নিগর্ভ। বিক্ষোভের নামে শুরু হয়ে গিয়েছে তাণ্ডব। অবরোধ, হিংসা থেকে অগ্নিসংযোগ - ক্রমেই বাড়ছে অশান্তির আঁচ।  এবার সেই উত্তাপ ছড়িয়েছে পড়শি রাজ্যেও।

পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার ( Nupur Sharma ) বিতর্কিত মন্তব্যের পর অগ্নিগর্ভ ঝাড়খণ্ডের রাঁচিও । সেখানে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের। আহত বেশ কয়েকজন। গতকাল রাঁচির (Ranchi) বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। পাথরবৃষ্টির পাশাপাশি, একাধিক গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে রাঁচির বেশ কয়েকটি জায়গায় কার্ফু জারি করা হয়। খবর এএনআই সূত্রে। 

ঝাড়খণ্ডের (Jharkhand ) জনগণকে "খুবই সংবেদনশীল এবং সহনশীল" বলে উল্লেখ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শুক্রবার জনগণকে সম্প্রীতি বজায় রাখার আবেদন করেন। অপরাধের দিকে চালিত করে এমন কোনও কার্যকলাপে অংশ নেওয়া থেকে জনগণকে বিরত থাকার জন্য আবেদন করেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার দরকার নেই। সোরেন বলেন, ' আমি সবাইকে সম্প্রীতি বজায় রাখার জন্য এবং এমন কোনও ক্রিয়াকলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই "।

এ রাজ্যেও ছড়াচ্ছে অশান্তি 

অন্যদিকে, এ রাজ্যেও দিল্লির বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্য ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে তাণ্ডব চলছে। হাওড়ায় খোদ ডোমজুড় থানায় ভাঙচুর করা হয়! পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। পাঁচলা, উলুবেড়িয়ায় বিজেপি পার্টি অফিসে আগুন লাগানোহয় বলে অভিযোগ। অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য। বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য। উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে জ্বালিয়ে দেওয়ার হল পুলিশের একাধিক গাড়ি, কিয়স্ক। শুক্রবার ডোমজুড়ের রানিহাটির মোড় থেকে সাঁতরাগাছির আগে পর্যন্ত, ৬ নম্বর জাতীয় সড়কের ১৩ কিলোমিটার ১৪৪ ধারা জারি করা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু তা তোয়াক্কা না করেই এদিন দুপুর একটা থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '১ কোটি টাকা দেব', ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের আইনি-আর্থিক সহায়তার ঘোষণা আইনজীবী-সাংসদের
'১ কোটি টাকা দেব', ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের আইনি-আর্থিক সহায়তার ঘোষণা আইনজীবী-সাংসদের
Viral News : চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget