এক্সপ্লোর

Jaipur Omicron Case: রাজস্থানের জয়পুরে ওমিক্রন আক্রান্ত একই পরিবারের নয়জন, গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়

Omicron Cases Rajasthan: রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জয়পুরে নয়জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সবমিলিয়ে ভারতে করোনার এই নয়া ভ্যারিয়েন্টে ভারতে আক্রান্তর সংখ্যা বেড়ে হল ২১।

 

জয়পুর (রাজস্থান):  রাজস্থানের জয়পুরে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত একই পরিবারের নয়জন। ওই পরিবারের দক্ষিণ আফ্রিকা যাওয়ার বিষয়টিও সামনে এসেছে। জানা গেছে, ওই পরিবারের চারজন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। তাদের মধ্যে দুজন শিশু।তাদের বয়স যথাক্রমে ৭ ও ১২। বাকি পাঁচজন তাঁদের সংস্পর্শে এসেছিলেন।   বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জয়পুরে নয়জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সবমিলিয়ে ভারতে করোনার এই নয়া ভ্যারিয়েন্টে ভারতে আক্রান্তর সংখ্যা বেড়ে হল ২১।

রাজ্যের স্বাস্থ্য সচিব বৈভব গালরিয়া বলেছেন, স্বাস্থ্য বিভাগের তৎপরতায় দক্ষিণ আফ্রিকা থেকে আসা ওই পরিবারের সদল্যদের রাজস্থান ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেসে ভর্তি করানো হয়েছে। তাঁদের সংস্পর্শে আসার আরও পাঁচজনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাঁদেরকেও রাজস্থান ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেসে ভর্তি করানো হয়েছে। 

গালরিয়া জানিয়েছেন, সিকর জেলার অজিতগড়ের একটি পরিবার ওই পরিবারের সংস্পর্শে এসেছে। স্বাস্থ্য বিভাগ সিকরের ওই পরিবারের আট সদস্যকেই চিহ্নিত করেছে। তাঁদের অবশ্য করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই পরিবারের সদস্যদের সঙ্গে সংস্পর্শে এসেছেন, বৃহত্তর ভাবে কন্ট্রাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে তাঁদের সবারই নুমনা সংগ্রহ করা হচ্ছে।

এর আগে মহারাষ্ট্রে (Maharastra) আরও ৭ ওমিক্রন আক্রান্তের (Omicron) হদিশ মিলল। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত হয়েছেন আটজন। মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, ওই রাজ্যে  নতুন যে ৭ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে পুণেতে রয়েছেন ৬ জন।

কর্ণাটক, গুজরাত, মুম্বইয়ের পর দিল্লিতেও ওমিক্রন আক্রান্তর হদিশ মিলেছে। তানজানিয়া ফেরতের দেহে মিলেছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট।দেশের রাজধানীতেও ওমিক্রন ঢুকে পড়ায় চিন্তা বেড়েছে সবার। কেজরিওয়াল সরকারের তরফে জানানো হয়েছে, পূর্ব আফ্রিকার তানজানিয়া ফেরত ১৭ জনের শরীরে মেলে করোনা ভাইরাস। তাঁদের মধ্যে ৬ জন একই পরিবারের। আক্রান্তদের একজনের শরীরে মিলেছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। গা ব্যথা, জ্বরের মতো কিছু উপসর্গ নিয়ে ৩৭ বছরের ওই ব্যক্তিকে দোসরা ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই তাঁর শরীরে হদিশ মেলে ওমিক্রনের। 
 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget