এক্সপ্লোর

Omicron Cases in India : এবার কেরলেও ওমিক্রন আক্রান্তের সন্ধান, দেশে মোট সংক্রমিত বেড়ে ৩৮

Omicron Cases : আজ চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র ও কেরলে একজন করে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সন্ধান মিলেছে...

নয়া দিল্লি : এবার কেরলেও প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল। ওই ব্যক্তি গত ৬ ডিসেম্বর ইংল্যান্ড থেকে কোচি ফিরেছিলেন। এনিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮। আজ চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র ও কেরলে একজন করে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সন্ধান মেলে। এর মধ্যে চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ ও কেরলে প্রথম।

ইতালি থেকে চণ্ডীগড়ে পৌঁছনো ২০ বছরের এক যুবকের শরীরে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মেলে। জানা যায়, গত ২২ নভেম্বর ওই যুবক ভারতে আসেন। পরীক্ষায় তাঁর দেহে কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়েছিল। তিনি এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশেও এক ব্যক্তির শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। জানা যায়, ওই ব্যক্তি আয়ারল্যান্ড থেকে ভারতে এসেছিলেন।

চণ্ডীগড়ে যে তরুণ ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তিনি ফাইজার ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন বলে জানা গেছে। চণ্ডীগড়ের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই তরুণকে করোনা রিপোর্ট পজিটিভ আসার পর জিনোম সিক্যুয়েন্সিং করা হয়েছিল। রিপোর্টে ওমিক্রন পজিটিভ আসে।

 

Omicron Cases in India : এবার কেরলেও ওমিক্রন আক্রান্তের সন্ধান, দেশে মোট সংক্রমিত বেড়ে ৩৮

বিশাখাপত্তনমেও ওমিক্রন আক্রান্ত আয়ারল্যান্ডের নাগরিকের হদিশ পাওয়া যায়। জানা যায়, আয়ারল্যান্ড থেকে প্রথমে মুম্বই আসেন ওই ব্যক্তি। মুম্বইয়ে আরটিপিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে বিশাখাপত্তনমে ফের পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতরের তরফে এ কথা জানিয়ে বলা হয়েছে, যদিও আক্রান্ত ব্যক্তির কোনও উপসর্গ নেই। জিনোম সিক্যুয়েন্সিংয়ে ওমিক্রন আক্রান্তের কথা জানা যায়। ১১ ডিসেম্বর তাঁর নেগেটিভ রিপোর্টও চলে আসে।

কর্ণাটকের এক ব্যক্তির শরীরেও মেলে নতুন ভ্যারিয়েন্টের খোঁজ। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন ৩৪ বছরেরে ওই ব্যক্তি। সরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর প্রাথমিক সংস্পর্শে আসা ৫ জনকে এবং সেকেন্ডারি সংস্পর্শে আসা ১৫ জনের খোঁজ পাওয়া যায়। তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী সুধাকর কে।

এছাড়া মহারাষ্ট্রের নাগপুরেও নতুন ভ্যারিয়েন্ট আক্রান্তের সন্ধান মেলে। দক্ষিণ আফ্রিকা থেকে দিল্লি হয়ে ফেরেন ৪০ বছরের ওই ব্যক্তি। গত ৬ ডিসেম্বর বিমানবন্দরেই তাঁকে করোনা পজিটিভ পাওয়া যায়। আজ জেনোম টেস্টের ফলাফল আসে। এনিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত ১৮।

কেরলের আক্রান্ত ব্যক্তি ইংল্যান্ড থেকে আবু ধাবি হয়ে ফেরেন। গত ৮ ডিসেম্বরই করোনায় আক্রান্ত হন তিনি। তাঁর স্ত্রী ও মা-ও করোনায় আক্রান্ত। ওই বিমানে আসা ১৪৯ জনকেই শনাক্ত করা হয়েছে।

সেরা শিরোনাম

Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
Uttar Pradesh News: হোটেলের ঘরে ঢোকার পরই দরজার সামনে পড়ে গেলেন তরুণী, তারপরেই মৃত্যু, স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ ?
হোটেলের ঘরে ঢোকার পরই দরজার সামনে পড়ে গেলেন তরুণী, তারপরেই মৃত্যু, স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ ?
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা

ভিডিও

TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget