এক্সপ্লোর

Multidimensional Poverty Index:দেশের সবচেয়ে গরিব রাজ্য বিহার, ঝাড়খণ্ড,উত্তরপ্রদেশ, রিপোর্ট নীতি আয়োগের

MPI :ওই রিপোর্ট অনুসারে, বিহারের জনসংখ্যা ৫১.৯১ শতাংশই দরিদ্র। ঝাড়খণ্ডে এর পরিমাণ ৪২.১৬ শতাংশ। উত্তরপ্রদেশে ৩৭.৭৯ শতাংশ, মধ্যপ্রদেশে ৩৬.৬৫ শতাংশ এবং মেঘালয়ে ৩২.৬৭ শতাংশ।

 

নয়াদিল্লি: নীতি আয়োগের রিপোর্টে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে দারিদ্র্যের বেহাল দশা। নীতি আয়োগের প্রথম বহুমাত্রিক দারিদ্র্য সূচক ( Multidimensional Poverty Index -MPI)  রিপোর্ট অনুযায়ী, দেশের সবচেয়ে গরিব রাজ্য বিহার।  দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ। এরপরই রয়েছে মধ্যপ্রদেশ ও মেঘালয়।

নীতি আয়োগের ওই রিপোর্ট অনুযায়ী, মাতৃত্বকালীন স্বাস্থ্য, স্কুলে শিক্ষার বছরে বঞ্চিত জনসংখ্যার শতকরা হার, স্কুলে হাজিরা ও রান্নার জ্বালানি ও বিদ্যুতের সুযোগ থেকে বঞ্চিত জনসংখ্যার শতকরা হারের মতো মাপকাঠিতেও বিহারের স্থান তালিকায় একেবারে শেষে।

ওই রিপোর্ট অনুসারে, বিহারের জনসংখ্যা ৫১.৯১ শতাংশই দরিদ্র। ঝাড়খণ্ডে এর পরিমাণ ৪২.১৬ শতাংশ। উত্তরপ্রদেশে ৩৭.৭৯ শতাংশ, মধ্যপ্রদেশে ৩৬.৬৫ শতাংশ এবং মেঘালয়ে ৩২.৬৭ শতাংশ। অন্যদিকে ,  কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দারিদ্র্য সূচকে ওপরের দিকে রয়েছে দাদরা নগর হাভেলি (২৭.৩৬ শতাংশ), জম্মু ও কাশ্মীর এবং লাদাখ (১২.৫৮ শতাংশ), দমন ও দিউ (৬.৬২ শতাংশ), চণ্ডীগড় (৫.৯৭ শতাংশ)।

দেশের মধ্যে গরিবি সবচেয়ে কম কেরলে। দক্ষিণের এই রাজ্যে এর হার মোট জনসংখ্যার ০.৭১ শতাংশ। এরপরেই রয়েছে গোয়া (৩.৭৬ শতাংশ), সিকিম (৩.৮২ শতাংশ), তামিলনাড়ু (৪.৮৯ শতাংশ) ও পঞ্জাব (৫.৫৯ শতাংশ)।

নীতি আয়োগ চেয়ারম্যান রাজীব কুমার রিপোর্টের ভূমিকায় বলেছেন, বহুমাত্রিক দারিদ্র্য পর্যবেক্ষণের ক্ষেত্রে সরকারি নীতি গ্রহণের ক্ষেত্রে বহুমাত্রিক দারিদ্র্য সূচক একটি গুরুত্বপূর্ণ দিক। 

কুমার আরও জানিয়েছেন, ভারতের প্রথম জাতীয় এমপিআই মাপকাঠি ২০১৫-১৬ পর্বের ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে (এনএফএইচএস) রেফারেন্সের ভিত্তিতে তৈরি হয়েছে। 

এমপিআই স্বাস্থ্য, শিক্ষা ও জীবনের মান-এই তিনটি বিষয়ে মূল্যায়ণের ভিত্তিতে করা হয়েছে। পুষ্টি, শিশু ও কিশোর মৃত্যু হার, স্কুলে শিক্ষার বছর, স্কুলে উপস্থিতি, খাদ্য প্রস্তুতির ক্ষেত্রে জ্বালানি, সচ্ছ্বতা, পানীয় জল, বিদ্যুৎ, সম্পত্তি যেমন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো ১২ টি দিক নিয়ে মূল্যায়ন করা হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget