এক্সপ্লোর

PM Modi Remember CDS Rawat: শস্ত্র ছেঁড়ে না,অগ্নি দহে না, গীতার শ্লোকে রাওয়াত স্মরণ মোদির

PM Modi Remember CDS Rawat: গত বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে পড়ে (Tamil Nadu Helicopter Crash) মৃত্যু হয় জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat) এবং ১১ জন সেনাকর্মীর।

বলরামপুর: শেষকৃত্য সারা হয়েছে এক দিন আগেই। মিটে গিয়েছে অস্থি বিসর্জন পর্বও। কিন্তু দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের (CDS General Bipin Rawat) আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) দাঁড়িয়ে ফের তাঁকে নিয়ে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জেনারেল রাওয়াতের চলে যাওয়া দেশপ্রেমী মানুষের কাছে বড় ক্ষতি বলে মন্তব্য করলেন তিনি। 

বছর ঘুরতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার বলরামপুরে সরযূ খাল জাতীয় প্রকল্পের উদ্বোধন করতে যান মোদি। সেখানেই জেনারেল রাওয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, ‘‘জেনারেল বিপিন রাওয়াতের সাহসিকতা, সেনাকে আত্মনির্ভর করে তোলার জন্য তাঁর অক্লান্ত পরিশ্রম, গোটা দেশ এ সবের সাক্ষী।  তাঁর প্রয়াণে গোটা দেশ শোকস্তব্ধ। কিন্তু তার জন্য প্রগতি থামবে না। আরও পরিশ্রম করতে হবে। দৃঢ় ভাবে দেশের অন্দরে এবং বাইরে থেকে আসা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে আমাদের।’’ 

জেনারেল রাওয়াতকে স্মরণ করতে গিয়ে এ দিন গীতার শ্লোকও উদ্ধৃত করেন মোদি। তিনি বলেন, ‘‘শুধু সেনাবাহিনীতে থাকাকালীনই নয়, এক জন সৈনিক জীবনভর সৈনিকই থাকেন। নিয়মানুবর্তিতা, দেশের মর্যাদা-গৌরবের জন্য সমর্পিত থাকেন প্রতি মুহূর্ত। গীতায় বলা আছে, শস্ত্র ছেঁড়ে না,অগ্নি দহে না...যেখানেই থাকুন, আগামী দিনে নতুন সঙ্কল্পের সঙ্গে দেশকে এগিয়ে যেতে দেখতে পাবেন জেনারেল বিপিন রাওয়াত।’’

গত বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে পড়ে (Tamil Nadu Helicopter Crash) মৃত্যু হয় জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat) এবং ১১ জন সেনাকর্মীর। বেঁচে ফিরেছেন শুধু এক জন, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। উত্তরপ্রদেশের সেই ভূমিপুত্র বরুণ সিংয়ের আরোগ্য কামনা করেন মোদি। একই সঙ্গে কপ্টার দুর্ঘটনায় মৃত সেনাকর্মীর পরিবারবর্গকে সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবারই দিল্লি ক্যান্টনমেন্টে শেষকৃত্য সারা হয়েছে জেনারেল রাওয়াত এবং তাঁর স্ত্রীর। এক সঙ্গে, একই চিতায় দাহ করা হয়েছে প্রয়াত দম্পতিকে। দুই মেয়েই তাঁদের শেষকৃত্য সারেন। শনিবার সকালে হরিদ্বারে অস্থিও বিসর্জন করে আসেন তাঁরা। কিন্তু নিলগিরির কোলে ভেঙে পড়া কপ্টার দুর্ঘটনা ঘিরে শোকের আবহ এখনও বিদ্যমান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE
Kolkata News | অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ | ABP ANANDA LIVE
KMC News: বাড়ছে কলকাতা পুরসভার Ward সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget