এক্সপ্লোর

Prashant Kishor Team In Tripura : আগাম জামিন নিলেন আইপ্যাকের ২৩ কর্মী

এসডিএম-এর মামলার ভিত্তিতে আগাম জামিন নিলেন আইপ্যাক কর্মীরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন নিলেন ২৩ জন কর্মী।

আগরতলা : এসডিএম-এর মামলার ভিত্তিতে আগাম জামিন নিলেন আইপ্যাক কর্মীরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন নিলেন ২৩ জন কর্মী।

তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম-কে হোটেলবন্দি করার অভিযোগ ঘিরে সংঘাত চলছিলই। এরপর কোভিড বিধিভঙ্গের অভিযোগে, ১ অগাস্ট, পূর্ব আগরতলা থানায় হাজিরা দিতে বলে টিম পিকে-র সদস্যদের সমন পাঠায় পুলিশ।পূর্ব আগরতলা থানার ওসির দাবি , কোভিড পরীক্ষা না করিয়েই বিভিন্ন রাজ্য থেকে আসা আইপ্যাকের সদস্যরা ঘুরে বেড়াচ্ছিলেন। কোভিড পরীক্ষার পরে তাঁদের মহামারি আইনে তলব করা হয়েছে।

 তৃণমূল নেতা ও আইনমন্ত্রী মলয় ঘটক দাবি করেন, কোভিড নেগেটিভ রিপোর্ট আসার পরও আটকে রাখা হয়েছে আইপ্যাক-কর্মীদের, এ অত্যন্ত অগণতান্ত্রিক। 

পূর্ব আগরতলার এই হোটেল উডল্যান্ড পার্কেই রয়েছেন টিম পিকের সদস্যরা! হোটেলের ভিতরে-বাইরে রয়েছে সশস্ত্র পুলিশ টহল দিচ্ছে, কার্যত নজরবন্দি করার অভিযোগ উঠেছে তাঁদের। 

বুধবার সকালে আগরতলায় পৌঁছন ব্রাত্য বসু, মলয় ঘটকরা। আইপ্যাকের ৫ সদস্যের সঙ্গে তাঁদের কথা হয়।

 শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু প্রশ্ন তোলেন, ' মাথায় প্রশান্ত কিশোর আছেন এটাই কি অপরাধ? কোভিড রিপোর্ট নেগেটিভ, তাও আটকে রেখেছে, বিজেপির ফ্যাসিবাদী মানসিকতা!' 

টিম PK-র সদস্যদের আটকে রাখার অভিযোগে আগরতলার ধর্মনগরে প্রতিবাদ মিছিল  করে তৃণমূল। পুলিশ মিছিল আটকালে ধুন্ধুমার বেধে যায়। 

এদিকে আজ আগরতলার হোটেলে তৃণমূলের সাংগঠনিক বৈঠকের আগে হানা দিল পুলিশ। তৃণমূলের অভিযোগ, কারা বৈঠক ডেকেছে, কতজন উপস্থিত থাকবেন তা জানতে চাওয়া হয়। দলের সাংগঠনিক বৈঠকের জন্য আগরতলার ওই হোটেলের ব্যাঙ্কোয়েট ভাড়া নেয় তৃণমূল। যদিও পরে ওই ব্যাঙ্কোয়েটেই বৈঠক করে তৃণমূল। এর আগে আজ সকালে আগরতলায় পৌঁছন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। বিজেপির ওপর চাপ বাড়াতে আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের আরেক কাকলি ঘোষ দস্তিদারও। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় যাচ্ছেন।

আজ এসডিএম-এর মামলার ভিত্তিতে আগাম জামিন নেন আইপ্যাক কর্মীরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন নেন তাঁরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

ভিডিও

Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget