এক্সপ্লোর

Raj Thackeray : করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজ ঠাকরে ও তাঁর বোন ; সংক্রমিত মা-ও

পরের বছর পুরভোট উপলক্ষ্যে সম্প্রতি দলীয় কর্মসূচিতে যোগ দিতে নাসিক, পুণে ও থানে গিয়েছিলেন রাজ...

মুম্বই : করোনায় আক্রান্ত মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সুপ্রিমো রাজ ঠাকরে, তাঁর মা ও বোন। শনিবার একথা জানান লীলাবতী হাসপাতালের চিকিৎসক। তিনি জানিয়েছেন, রাজ ও তাঁর বোনকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহন্মুম্বই পুর নিগম কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ ও তাঁর মায়ের মৃদু উপসর্গ রয়েছে। দাদরে তাঁদের বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছিল।

পরের বছর পুরভোট উপলক্ষ্যে সম্প্রতি দলীয় কর্মসূচিতে যোগ দিতে নাসিক, পুণে ও থানে গিয়েছিলেন রাজ। মুম্বইয়ে দলীয় নেতাদের সঙ্গে দেখাও করেছিলেন। উল্লেখ্য, শুক্রবার মহারাষ্ট্রে নতুন করে ১ হাজার ৬৩২ জন করোনায় সংক্রমিত হয়েছিলেন। মৃত্যু হয় ৪০ জনের। ওই সময়ের মধ্যে করোনামুক্ত হন ১ হাজার ৭৪৪ জন, জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১৬ হাজার ৩২৩। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ১৫ হাজার ৭৮৬। গত একদিনে করোনায় মৃতের সংখ্যা অনেকটাই বেড়ে হয়েছে ৬৬৬। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল  ২৩১। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৭ হাজার ৬৭৭। সবমিলিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ১২৬।  

এদিকে উৎসবের মরসুমে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। সব রাজ্যে যাতে করোনা সংক্রমণ-রোধী বিধি-নিষেধ মেনে চলা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার এই মর্মে একটি উপদেশাবলী জারি করা হয় কেন্দ্রের তরফে। তাতে অনলাইন শপিংয়ের ওপর জোর দিতে বলা হয়। প্রয়োজন ছাড়া এদিক-ওদিক যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। 

কেন্দ্রের তরফে যে উপদেশাবলী দেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে-

  • উৎসবের মরসুমে অনলাইন শপিং করুন। অযথা এদিক ওদিক যাতায়াত করবেন না।
  • উৎসবে আনন্দ করার সময় অবশ্যই কোভিড গাইডলাইন মেনে চলুন।
  • যেসব জায়গায় ৫ শতাংশের বেশি টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে, সেইসব কন্টেনমেন্ট জোন ও জেলায় জমায়েত করবেন না।
  • রাজ্য সরকারের উচিত আগাম নির্দেশিকা জারি করা।
  • মল, স্থানীয় বাজার ও পুজোর জায়গায় কঠোরভাবে বিধি-নিষেধ মেনে চলতে হবে।
  • কোভিড ম্যানেজমেন্টের ৫দিক মেনে চলুন- টেস্ট, ট্র্যাক, ট্রিট, ভ্যাকসিনেট ও কোভিড-বিহেভিয়ার।
  • জেলা প্রশাসনকে কড়া নজরদারি চালাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
One Officer One Car : জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার
জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget