এক্সপ্লোর

Supreme Court: বেরিয়াম সল্ট-কেমিক্যাল ক্র্যাকার নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

Fire Cracker: কারও স্বাস্থ্যের বিনিময়ে নয় উৎসব, বলল আদালত।

নয়াদিল্লি: সব ধরনের বাজিকে নয়। শুধু বেরিয়াম সল্ট-কেমিক্যাল ক্র্যাকার (Fire Cracker) নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট (Supreme Court) । কারও স্বাস্থ্যের বিনিময়ে নয় উৎসব, বলল আদালত। খবর এএনআই সূত্রে।

শুক্রবার, দেশের শীর্ষ আদালত জানিয়েছে, সব রকম বাজি নিষিদ্ধ করা হচ্ছে না। আদালত বলেছে, এই নির্দেশিকা কোনওভাবে লঙ্ঘন করা যাবে না। উৎসবের আবহে বেরিয়াম সল্ট-কেমিক্যাল কোনও আতশবাজিও পোড়ানোও যাবে না। এর আগে বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, বাজি পোড়ানো নিয়ে যাবতীয় নিষেধাজ্ঞা মানতে হবে। কারণ, জীবনের অধিকার রক্ষার জন্য এই এই নিয়ম মানতে হবে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে তারা উৎসবের পরিপন্থী নয়। বিচারপতি এমআর শাহ, এএস বোপান্নার বেঞ্চ শুনানিতে বলেন, আমরা কোনও উৎসবের আনন্দ বা উদযাপনের পরিপন্থী নই। এই ধরনের উৎসবে রাজি নই। কিন্তু কেউ অন্যের মৌলিক অধিকার নিয়ে খেলা করতে পারে না। পূর্ববর্তী রায়ের প্রসঙ্গ উল্লেখ করে আদালত বলেছে যে, এই নিষেধাজ্ঞা যাতে সবাই মেনে চলে তার জন্য কড়া হতে হবে প্রশাসনকে। 

এদিকে গতবারের নির্দেশিকাই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। এ বছরের জন্যও রাজ্যের সর্বত্র, সবরকম বাজি নিষিদ্ধ।বাজির কেনাবেচা, প্রদর্শন বা ব্যবহার, কোনওটাই করা যাবে না। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। খারিজ করে দেওয়া হয়েছে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর আবেদনও।

গতকাল, শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। দু’পক্ষের সওয়াল-জবাবের পর আদালত নির্দেশ দিয়েছে, এবছরের জন্য সমস্ত বাজি নিষিদ্ধ। আতসবাজি, শব্দবাজি থেকে শুরু করে সমস্ত বাজি যা পরিবেশকে দূষিত করে, সবগুলির ব্যবহার এবছরের জন্য বন্ধ থাকবে। কেনাবেচা, প্রদর্শন বা ব্যবহার, কোনওটাই করা যাবে না। পুলিশকে কড়া হাতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। কালীপুজোর পাশাপাশি জগদ্ধাত্রী পুজো, গুরুনানকের জন্মদিন, বড়দিন--কোনও অনুষ্ঠানেই বাজি পোড়ানো যাবে না।

আরও পড়ুন: Diwali 2021: কালীপুজোয় কোনও ধরনের বাজি পোড়ানো যাবে না ! গত বছরের নির্দেশিকাই বহাল রাখল আদালত

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
Jagdeep Dhankhar Hospitalised: জগদীপ ধনকড় হাসপাতালে ভর্তি, নিয়ে যাওয়া হয়েছে AIIMS-এ
জগদীপ ধনকড় হাসপাতালে ভর্তি, নিয়ে যাওয়া হয়েছে AIIMS-এ
Jammu Kashmir News: ফের কাশ্মীরে হামলা, জওয়ানদের লক্ষ্য করে গুলিবৃষ্টি, বাইকে এসে আক্রমণ আততায়ীদের
ফের কাশ্মীরে হামলা, জওয়ানদের লক্ষ্য করে গুলিবৃষ্টি, বাইকে এসে আক্রমণ আততায়ীদের

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget