এক্সপ্লোর

Covid-19 Risk: ধূমপানে কমে ইমিউনিটি, বাড়ে করোনার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ধূমপান করলে করোনায় সংক্রমণের বিপদ এবং মৃত্য়ুর সম্ভাবনা ৫০ শতাংশ বেড়ে যায়, দাবি বিশেষজ্ঞদের

নয়াদিল্লি: বিশেষজ্ঞদের মতে, ধূমপানের ফলে ফুসফুসের স্বাভাবিক প্রক্রিয়া বিঘ্নিত হয়। এরফলে, শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হয়। যার জেরে, বিভিন্ন রোগ-অসুস্থার মোকাবিলা করতে শরীরের ক্ষমতা কমে যায়। 

বিশেষজ্ঞরা জানান, সাধারণত ধূমপায়ীদের ইমিউন সিস্টেম ভীষণ ডিস্টার্বড থাকে। ধূমপানের ফলে শরীরের বিশেষ কিছু প্রতিরোধ ক্ষমতার স্বাভাবিক প্রক্রিয়া হ্রাস পায়। বিশেষ করে, রোগের বিরুদ্ধে লড়াই চালানো টি-সেল ও বি-সেল সহ বেশ কিছু অ্যান্টিবডির উৎপাদন ব্যাহত হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদ্রোস আধানোম ঘেব্রেসাস জানিয়েছেন, ধূমপান করলে করোনায় আক্রান্ত হওয়া এবং করোনায় মৃত্য়ুর সম্ভাবনা ৫০ শতাংশ বেড়ে যায়। 

বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাস মূলত ফুসফুসে আক্রমণ করে। ফুসফুসের ক্ষতি করে। ফল, স্বাভাবিকভাবেই, সংক্রমণের মাত্রা একজন ধূমপায়ীর ক্ষেত্রে অনেকটাই বেশি। অর্থাৎ, ধূমপায়ীদের ভারী সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, ধূমপানের ফলে চার প্রধান নন-কমিউনিকেবল ডিজিজ -- যথা কার্ডিওভ্যাসকুলার, ক্যান্সার, ক্রনিক লাং ডিজিজ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল। 

এছাড়া, তামাক সেবনের ফলে, মাড়ি ও মুখের বিভিন্ন রোগ দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানান, ধূমপানের ফলে, মাড়িতে রক্ত সঞ্চালনের মাত্রা অনেকটাই কমে যায়। ফলে, মাড়ির রোগ হওয়ার সম্ভাবনা ৬ গুণ বেড়ে যায়। পাশাপাশি, মুখের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও প্রবল হয়। 

বিশেষজ্ঞদের পরামর্শ, যাঁরা ধূমপান করেন, তাঁদের উচিত কোনও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে সাক্ষাৎ করা বা কাউন্সেলিং করানো। তাঁরা জানান, এই অস্বাস্থ্যকর অভ্যাস ছাড়াতে কাউন্সেলিং সাহায্য করতে পারে। 

অনেকে মনে করেন, ধূমপানের অভ্যাস কাটানোর জন্য বাজারে মেলা নিকোটিন গাম সহায়তা করে। এছাড়া, চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ তো রয়েছেই।

প্রতি বছর ৩১ মে দিনটি ওয়ার্ল্ড নো টোবাকো ডে হিসাবে উদযাপিত হয়। তাই সেই দিনের প্রাক্কালে চিকিৎসা বিশেষজ্ঞরা আরও একবার এনিয়ে সতর্ক করে দিলেন। তাঁদের মতে, স্বাস্থ্যক্ষেত্রে এই জরুরি পরিস্থিতিটা যদি ধূমপান ছাড়ার পক্ষে যথেষ্ট কারণ না হয়, তাহলে আর কিছুই হবে না।

 

 

সেরা শিরোনাম

Earthquake: উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
Gyanesh Kumar: 'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
Oppositions Protest : ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget