এক্সপ্লোর

DA: সুপ্রিম কোর্টে ফের পিছোল রাজ্য সরকারি কর্মীদের ডিএ-মামলা

বিচারপতি জেবি পারাদিওয়ালার অনুপস্থিতির কারণ দেখিয়ে শুনানি থেকে বাদ। ১১ এপ্রিল শুনানির পরে ২৪ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছিল শুনানি। 

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছোল রাজ্য সরকারি কর্মীদের ডিএ-মামলা। আদালতের ২৪ এপ্রিলের শুনানির তালিকা থেকে বাদ ডিএ মামলা। বিচারপতি জেবি পারাদিওয়ালার অনুপস্থিতির কারণ দেখিয়ে শুনানি থেকে বাদ। ১১ এপ্রিল শুনানির পরে ২৪ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছিল শুনানি। 

হাইকোর্টের নির্দেশে বকেয়া DA নিয়ে নবান্নের বৈঠকে মেলেনি সমাধানসূত্র। আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। এবার লাগাতার ধর্মঘট ও ডিজিটাল অসহযোগিতার মেয়াদ বাড়ানোর হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে ৮৬ দিনে পড়ল ধর্না-অবস্থান। বকেয়া DA-র দাবিতে ৬ মে মহামিছিলেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের অভিযোগ, সমাধান খোঁজবার সদিচ্ছাই নেই রাজ্য সরকারের। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য়ের মধ্য়ে DA-র ফারাক ৩৬ শতাংশ। সূত্রের খবর, গতকাল নবান্নে DA-আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব জানান, অর্থনৈতিক সঙ্কটের কারণে বকেয়া DA দেওয়া যাচ্ছে না। সঙ্কট কাটলে নিশ্চয়ই দেওয়া হবে। 

বকেয়া ডিএ নিয়ে নবান্নের ডাকা বৈঠক নিষ্ফলা হওয়ার পর এবার লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। সমাধান খোঁজার সদিচ্ছাই নেই রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে সরকারের সঙ্গে ডিজিটাল অসহযোগিতাও চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তাঁরা।

হাইকোর্টের নির্দেশে বকেয়া DA নিয়ে নবান্নের বৈঠক নিষ্ফলা! মেলেনি কোনও সমাধান সূত্র! তার জেরে আন্দোলনে অনড় রইল সংগ্রামী যৌথ মঞ্চ।  আন্দোলনকারীদের অভিযোগ, সমাধান সূত্র খোঁজার সদিচ্ছাই নেই রাজ্য সরকারের। 

শনিবার শহিদ মিনারে ধর্না-অবস্থান ৮৬ দিনে পড়েছে। এবার লাগাতার ধর্মঘট ও ডিজিটাল অসহযোগিতার মেয়াদ বাড়ানোর হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পান। এরাজ্য়ের সরকারি কর্মীরা ডিএ (DA) পান ৬ শতাংশ হারে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য়ের মধ্য়ে ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে বকেয়া DA নিয়ে শুক্রবার অর্থসচিব আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন। সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিবদের উদ্দেশে, আন্দোলনকারীরা বলেন, আপনি তো ৪২ শতাংশ পাচ্ছেন! আর আমরা ৬ শতাংশ!

সূত্রের খবর, মুখ্যসচিব বলেন, আমারও খারাপ লাগে। কর্মচারীদের প্রতি সহাভূতিশীল। তবে আমাদের তহবিল নেই। অর্থনৈতিক সঙ্কটের কারণে দিতে পারছি না। সঙ্কট কাটলে নিশ্চয়ই দেব।

এরপরই সরকারের বিরুদ্ধে সদিচ্ছার অভাবের অভিযোগ তুলে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবিতে ৬ মে মহামিছিলেরও ডাক দিয়েছে তারা । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
CJP Protest : ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CRPF Deployment : পশ্চিমবঙ্গ থেকে দ্রুততার সঙ্গে ২০ কোম্পানি CRPF দিল্লি উড়িয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র, নজরে কী ?
পশ্চিমবঙ্গ থেকে দ্রুততার সঙ্গে ২০ কোম্পানি CRPF দিল্লি উড়িয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র, নজরে কী ?

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget