এক্সপ্লোর

J-K encounter : পুঞ্চে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি

Jammu and Kashmir Poonch : জানা গিয়েছে, জঙ্গিরাই বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। তারপর শুরু হয় পাল্টা গুলি। এরপরই বাহিনীর গুলিতে এক জঙ্গি খতম হয়। শেষ খবর পাওয়া অবধি চলছে গুলির লড়াই। 

নয়াদিল্লি : কাশ্মীরের ( Jammu and Kashmir) পুঞ্চে (Poonch) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল এক জঙ্গি ( Terrorist killed ) ।  সোমবার শ্রীনগরে জঙ্গি হানার কয়েকঘণ্টা পরেই এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, পুঞ্চের সুরানকোট এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে (encounter ) এক জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।  

নিরাপত্তা বাহিনী পুঞ্চের সুরানকোট এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। সেখানে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে আগেই খবর ছিল বলে বাহিনী সূত্রে খবর। জানা গিয়েছে, জঙ্গিরাই বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। তারপর শুরু হয় পাল্টা গুলি। এরপরই বাহিনীর গুলিতে এক জঙ্গি খতম হয়। শেষ খবর পাওয়া অবধি চলছে গুলির লড়াই। 

J-K encounter : পুঞ্চে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি

 

আরও পড়ুন :

পুঞ্চে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারালেন এক জেসিও সহ পাঁচ সেনা জওয়ান

সোমবার (Monday), জম্মু-কাশ্মীরের মাটিতে ফিরে আসে পুলওয়ামার জঙ্গি হামলার স্মৃতি। শ্রীনগরে রাজ্য সশস্ত্র পুলিশের বাসে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা।  মৃত্যু হয় একজন ASI-সহ একাধিক পুলিশকর্মীর। জখম হন আরও কয়েকজন।সোমবার শ্রীনগরের জিওয়ানে পুলিশ ট্রেনিং সেন্টারের দিকে যাচ্ছিল রাজ্য সশস্ত্র পুলিশের এই বাসটি। সূত্রের খবর, বাসটিতে সশস্ত্র পুলিশ বাহিনীর ৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন। বিকেল ৫টা ৫০ মিনিটে জাতীয় সড়কের কাছেই বাসটির উপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। সূত্রের খবর, পুলিশকর্মী বোঝাই বাসের ছাদে উঠে এক জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ করে। জঙ্গিরা যেখানে হামলা চালায়, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে বাদামিবাগ আর্মি ক্যান্টনমেন্ট। হামলার খবর পাওয়া মাত্রই, ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। ঘটনাস্থলের কাছেই নিরাপত্তাবাহিনীর একাধিক শিবির-সহ নানা সরকারি দফতর রয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা ওই অঞ্চলে কী ভাবে জঙ্গিরা হামলা চালিয়ে পালিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর টাইগার্স নামে এক জঙ্গি সংগঠন। জম্মু-কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ট্যুইট করেন। শ্রীনগরের জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন তিনি। এদিকে, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী উপত্যকায় একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেছেন।  

J-K encounter : পুঞ্চে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি

সেরা শিরোনাম

Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget