এক্সপ্লোর

Twitter India Office Raid: ট্যুইটারের দফতরে হানা দিল্লি পুলিশের

রাজধানী দিল্লিতে ট্যুইটারের কার্যালয়ে হানা দিল দিল্লি পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ।

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে ট্যুইটারের কার্যালয়ে হানা দিল দিল্লি পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ।

নয়াদিল্লিতে ট্যুইটারের দু'টি অফিসে হানা দিয়েছে দিল্লি পুলিশ৷ সোমবার বিকেলে দিল্লির লাড়ো সরাই এলাকা এবং হরিয়ানার গুরুগ্রামে ট্যুইটারের দফতরে হানা দেয় দিল্লি পুুলিশের স্পেশ্যাল সেল৷ বিজেপি নেতা সম্বিত পাত্রের একটি ট্যুইটকে 'প্রভাবিত' বলে চিহ্নিত করেছিল ট্যুইটার৷ তার পরেই মাইক্রো ব্লগিং সাইটটির কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছিল দিল্লি পুলিশ৷ সেখানে জানতে চাওয়া হয়েছিল যে, কীসের ভিত্তিতে সম্বিত পাত্রের ওই ট্যুইটকে 'প্রভাবিত' বলে চিহ্নিত করা হল। ওয়াকিবহান মহলের ধারণা, সেই নোটিসের প্রেক্ষিতেই এ দিন ট্যুইটার দফতরে হানা দেয় পুলিশ৷

সম্প্রতি বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি নথি ট্যুইটারে শেয়ার করেন৷ কংগ্রেস কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে 'কুৎসা' করার চেষ্টা করছে, ওই নথিটি তার প্রমাণ বলে দাবি করেন সম্বিত৷ গত ২১ মে সম্বিত পাত্রের ওই ট্যুইটিকে 'প্রভাবিত' বলে চিহ্নিত করে ট্যুইটার৷ এরপরই গত সোমবার দিল্লি পুলিশের তরফে ট্যুইটারকে নোটিস পাঠানো হয়৷ সম্বিত পাত্র যে নথি শেয়ার করেন, সেই সংক্রান্ত কী কী তথ্য ট্যুইটারের কাছে রয়েছে, তা জমা দেওয়ার নির্দেশ দেয় দিল্লি পুলিশ৷ ট্যুইটার ইন্ডিয়া-র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মণীশ মহেশ্বরীকে এই নোটিস পাঠানো হয়৷ সেই নোটিসে দিল্লি পুলিশ জানায়, কংগ্রেসের প্রকাশ করা ওই টুলকিট নিয়ে তদন্ত করছে তারা৷ নোটিসে আরও বলা হয়, দিল্লি পুলিশ জানতে পেরেছে ট্যুইটার কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত আরও নথি থাকতে পারে৷

ফেসবুক, ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলির জন্য নতুন গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক৷ সংবাদসংস্থা দিল্লি পুলিশকে উদ্ধৃত করে বলেছে, তদন্তে নেমে সত্যি উদঘাটন করতে চায় স্পেশ্যাল সেল। এর আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকও ম্যানিপুলেটেড মিডিয়া তকমায় আপত্তি তুলে ট্যুইটারকে সেটি সরাতে বলে। তা নিয়েও সেই সময় প্রবল বিতর্ক দানা বেঁধেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget