এক্সপ্লোর

Covid-19 Vaccine : ভ্যাকসিনের ভয়ে গাছে উঠলেন ব্যক্তি ! স্বাস্থ্যকর্মীর সঙ্গে ধস্তাধস্তি অনিচ্ছুক মাঝির

Man refusing COVID jab : একটি ভিডিওয় দেখা গেছে, এক ব্যক্তি করোনা ভ্যাকসিন নেবেন না বলে একটি গাছে উঠে পড়ছেন।

বালিয়া (উত্তরপ্রদেশ) : টিকা নিয়ে এখনও একাংশ মানুষের মধ্যে ভীতি, কারও মধ্যে আবার অজ্ঞতা কাজ করছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়ায় (Ballia) এমনই দুটি ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। টিকা নেবেন না বলে একজন ভয়ে গাছেই উঠে পড়লেন। অপর একজন আক্রমণ চালালেন স্বাস্থ্যকর্মীর ওপর।

একটি ভিডিয়োয় দেখা গেছে, এক স্বাস্থ্যকর্মী এক মাঝিকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু, কিছুতেই তিনি তা নেবেন না। স্বাস্থ্যকর্মী মাঝিকে বলেন, "প্রত্যেকেই টিকা নিচ্ছেন"। যদিও মাঝি তা প্রত্যাখ্যান করে বলতে থাকেন, "আমি নেব না।"

আরও পড়ুন ; বাজারেও মিলবে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন! দুই টিকার সার্বিক ব্যবহারের সুপারিশ কেন্দ্রের

কিছুক্ষণ পর ভ্যাকসিন নেবেন না বলে নৌকা থেকেই ঝাঁপ মেরে দেন মাঝি। তারপর স্বাস্থ্যকর্মীকে আঘাত করেন। তাঁকে মাটিতে ফেলে দেন। মাঝি বলতে থাকেন, "আপনাকে জলে ছুঁড়ে ফেলে দেব।" শুধু বলাই নয়, কথামতো জলের দিকে টেনেও নিয়ে যাওয়ার চেষ্টাও করেন। এরপর স্থানীয় কয়েকজন মধ্যস্থতা করে তাঁকে থামান। 

ওই মাঝি দাবি করেন, তিনি সুস্থ নেই। তাই ভ্যাকসিন নেবেন না। এরপর আবার স্বাস্থ্যকর্মীকে আক্রমণ করেন। 

অপর একটি ভিডিওয় দেখা গেছে, এক ব্যক্তি করোনা ভ্যাকসিন নেবেন না বলে একটি গাছে উঠে পড়ছেন। তাঁকে বলতে শোনা যায়, আমি ভ্যাকসিন নেব না। আমার ভয় করে। 

যদিও স্বাস্থ্যকর্মী তাঁকে নেমে ভ্যাকসিন নিতে বলেন। সেইমতো গাছ থেকে নেমে ভ্যাকসিন নেন ওই ব্যক্তি। পরে রেওতির বিডিও অতুল দুবে জানান, এই দুই জনই ভ্যাকসিন নিয়েছেন। 

এদিকে পরিবারের সকলে ভ্যাকসিন নিলে বাড়ির বকেয়া করে মিলবে ২৫ শতাংশ ছাড়, গণটিকাকরণে জোর দিতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে দক্ষিণ দমদম পুরসভা। আজ সকালে ঢাক-ঢোল, ধামসা-মাদল বাজিয়ে এলাকার ৭টি ক্লাবের সদস্যদের নিয়ে মিছিল করেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরসভার তরফে জানানো হয়েছে, পরিবারের সকলে ভ্যাকসিন নিয়ে বাড়ির বকেয়া করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি, ভ্যাকসিনের জন্য ১৫-১৮ বছর বয়সীদের সচেতন করতে বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খেলার সরঞ্জাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget