এক্সপ্লোর

Uttarakhand Glacier Collapse: জোরকদমে চলছে উদ্ধারকাজ, মৃত ১০, নিখোঁজ ১৭০

সেনা ও বায়ুসেনা ছাড়াও উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।  অন্তত ১৭০ জন নিখোঁজ বলে দাবি আইটিবিপি-র।

উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ ভেঙে তুষারধসে বিপর্যয়ের পর জোরকদমে চলছে উদ্ধারকাজ।  চামোলি জেলার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১৪টি দেহ উদ্ধার করা হয়েছে। সেনা ও বায়ুসেনা ছাড়াও উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।  অন্তত ১৭০ জন নিখোঁজ বলে দাবি আইটিবিপি-র।  উত্তরাখণ্ডে এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক বিতর্কও।  বিজেপি নেত্রী উমা ভারতীর দাবি, তিনি অনেক আগেই উত্তরাখণ্ডে জলবিদ্যুত্‍ প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছিলেন।  অথচ তাঁর কথা কেউ শোনেনি।  উত্তরাখণ্ডে বিপর্যয়ের প্রেক্ষিতে এক বার্তায় রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, তারা উদ্ধারকাজে যে কোনওরকম সাহায্যের জন্য প্রস্তুত।  প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।  গতকাল সকালে জোশীমঠের কাছে নন্দাদেবী হিমবাহ ভেঙে তুষার আর কাদাগোলা জলের তোড়ে ভেসে গেছে একাধিক গ্রাম।  ক্ষতিগ্রস্ত তপোবন বিষ্ণুগড় জল বিদ্যুৎ প্রকল্পের বাঁধ।  ওই প্রকল্পে কর্মরত বেশ কয়েকজন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।  

৮ বছর পর আবারও প্রকৃতির রুদ্ররোষের সাক্ষী রইল দেবভূমি! 
কেদারনাথের ভয়াবহ স্মৃতি উসকে দিল জোশী মঠের এই ছবি!!
উত্তরাখণ্ড প্রশাসন সূত্রের দাবি, রবিবার সকাল ১০টা নাগাদ, চামোলি জেলার জোশীমঠ থেকে ২৫ কিলোমিটার দূরে পেঙ্গ গ্রামের কাছে ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ। যার জেরে ধৌলী নদীর জলস্তর হঠাৎ করে বেড়ে যায়! এরই মধ্যে শুরু তুষারধস, বরফ মিশ্রিত কাদাগোলা বিপুল জলরাশি দ্রুত গতিতে আছড়ে পড়ে তপোবন বিষ্ণুগড় জল বিদ্যুৎ প্রকল্পের বাঁধের ওপর। বাঁধ ভাঙতেই জলের তোড়ে আশেপাশের একাধিক গ্রাম ভেসে যায়...প্রশাসনের দাবি, বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ১৭০ জনেরও বেশি শ্রমিক নিখোঁজ!
এই পরিস্থিতিতে, অলকানন্দা আর গঙ্গা তীরবর্তী বিষ্ণুপ্রয়াগ, জোশীমঠ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, শ্রীনগর, ঋষিকেশ-হরিদ্বারে জারি হয় হাই অ্যালার্ট। 

কিন্তু, উত্তরাখণ্ডের ওপর বারবার এই বিপর্যয় নেমে আসছে কেন?
সেটাই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।  ২০১৩ সালে কেদারনাথ বিপর্যয়ের পর, পার্বত্য এলাকায় যত্রতত্র বাঁধ এবং অন্যান্য নির্মাণকে  দায়ী করেন অনেকে। রবিবার জোশীমঠে তুষার-বিপর্যয়ের নেপথ্যেও কি তেমনই কোনও কারণ?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget