এক্সপ্লোর

Coronavirus Third Wave: 'তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা এখনও আন্দাজ করা যাচ্ছে না', সাবধানবাণী ভাইরোলজিস্ট গগনদীপের

উত্তর-পূর্ব ভারতে, উত্তরাখণ্ডে, কেরল, মহারাষ্ট্রে যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগের। এই পরিস্থিতি যদি না বদলায় তাহলে আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে, এমনটাই বলা হয়েছে।

নিউ দিল্লি: ভারতে এখনও কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে। দেশে এখনও করোনা দাপট অব্যাহত। উত্তর-পূর্ব ভারতে, উত্তরাখণ্ডে, কেরল, মহারাষ্ট্রে যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগের। এই পরিস্থিতি যদি না বদলায় তাহলে আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে, এমনটাই বলা হয়েছে। শুধু তাই নয়, সঠিকভাবে যদি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে দ্বিতীয় ঢেউ যদি পাহাড় সমান হয়, তৃতীয় ঢেউ তবে পর্বত সমান হতে চলেছে, জানালেন ভাইরোলজিস্ট তথা প্রফেসর গগনদীপ কাং।

ভারতের শীর্ষ ভাইরোলজিস্ট নিজেও চিন্তিত কোভিডের এই তৃতীয় ঢেউ নিয়ে। তিনি এও বলেন যে এই তৃতীয় ঢেউ কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না। এই ভাইরাস যে পরবর্তীতে আর রূপ পরিবর্তন (মিউটেশন) করবে না তেমনটাও নয়। সম্প্রতি কেরলে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে  অতিনারী সৃষ্টিকারী এই ভাইরাস। ওনাম উৎসবের আগেই দক্ষিণের এই রাজ্যে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে করোনা। ২০ হাজারের ওপরে রয়েছে দৈনিক সংক্রমণ।

এ প্রসঙ্গে গগনদীপ কাং জানান করোনা মোকাবিলা নিয়ে যেভাবে কেরলের সমালোচনা চলছে তা 'সঠিক নয়'। সোশাল মিডিয়ায় অনেকেই বলছেন কেরল সরকার সব নিয়ম বিধি শিথিল করতেই এই বাড়বাড়ন্ত। এই বিষয়টি নিয়ে শোরগোলও উঠেছে। তবে কম টিকাকরণ এবং কম সেরোসার্ভে হয়েছে কেরলে, এ কথা স্বীকার করেছেন গগনদীপ কাং। আর সেই কারণেই হঠাৎ করে করোনার এমন বৃদ্ধি।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ওনামের সময় অনুষ্ঠান এবং উদযাপনের আয়োজন, অংশগ্রহণের সময় কঠোরভাবে জনসমাগম এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কোভিড প্রোটোকলও অনুসরণ করতে হবে। কেরলের পরিস্থিতি নিয়ে ভারতে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কেরল সরকার।সে রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রীয় দল। 

তিনি এও বলেন টানা কঠোর নিয়ম বিধি জারি রাখা সম্ভব নয়। প্রতিটি রাজ্যে কম বেশি একই অবস্থা। কিন্তু এখন সমালোচনা করার সময় নয়, এমনটাই মত ভাইরোলজিস্টের। যদিও অনাম পালনের ক্ষেত্রে কেরলবাসীকে সতর্ক করেছেন তিনি। নিয়ম না মানলে আগামী দিন ভয়াবহ হতে চলেছে ভগবানের আপন রাজ্যে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget