এক্সপ্লোর

Morbi tragedy: এক মুহূর্তে বহু মানুষ নিয়ে ছিড়ে পড়ল ব্রিজ, মোরবি বিপর্যয়ের সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও দেখুন

চারিদিকে আর্তনাদ!  ছটপুজোর সন্ধ্যায় গুজরাতের মোরবিতে ভয়ঙ্কর ব্রিজ-বিপর্যয়ের ছবি দেখলে ছ্যাঁৎ করে উঠবে বুক !  

আমদাবাদ : কেউ প্রাণ বাঁচাতে ব্রিজের কেবল ধরে ঝুলছেন, কেউ ঝুলছেন ব্রিজের ভাঙা অংশ ধরে। ছটপুজোর ( Chhath Puja 2022 )  সন্ধেয় মুহূর্তে আনন্দ বদলে গেল আতঙ্কে, বিপর্যয়ে। হইহই করে এগিয়ে চলা মানুষগুলো মুহূর্তে চলে গেল মৃত্যুর গহ্বরে। 

গুজরাতের ( Gujrat ) মোরবি দুর্ঘটনার ভয়ঙ্করতার ছবি, ধরা পড়ে সিসিটিভিতে। সেই ফুটেজ সামনে আসতে দেখা গেল ভয়ঙ্কর সেই মুহূর্তের ( Morbi Bridge Collapse )  ছবি। ব্রিজের উপর বহু মানুষের ভিড়। হইহই, চইচই ! কেউ আবার সেতুর উপর লাফালাফি করছেন। কেউ ব্যস্ত ছবি তুলতে। ছটের সন্ধেয় বহু মানুষের ভিড়ে ছিড়ে পড়ল ব্রিজ। তারপরের দৃশ্যটা আরও ভয়াবহ।  


সাঁতরে পাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন অনেকে, চারিদিকে আর্তনাদ!  ছটপুজোর সন্ধ্যায় গুজরাতের মোরবিতে ভয়ঙ্কর ব্রিজ-বিপর্যয়ের ছবি দেখলে ছ্যাঁৎ করে উঠবে বুক !  

 


অভিযোগ উঠেছে, মেরামতির পর বিনা ফিটনেস সার্টিফিকেটেই সেতুর উদ্বোধন করে দেওয়া হয়। এই ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেতু বিপর্যয়ের পর অভিযোগ উঠেছে, বেশি মুনাফার জন্য বহনক্ষমতার থেকে অনেক বেশি পর্যটককে টিকিট বিক্রি করা হয়।  অভিযোগ, ১৫ টাকার টিকিট ব্ল্যাকে ১৭ টাকায় বিক্রি করা হয় এদিন।   একসঙ্গে বহু মানুষ উঠে পড়েন ব্রিজে। চলতে থাকে উল্লাস। বেশ কিছুজনকে ব্রিজের উপর লাফালাফি করতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। তারপরই ঘটে যায় বিপর্যয় !

প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন মোদি। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ৫ সদস্যের কমিটি গড়েছে গুজরাত সরকার। গুজরাতে ভোটের আগে এই সেতু বিপর্যয় ঘিরে রাজনীতির পারদও চড়ছে। গুজরাত সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আম আদমি পার্টি।  

মোরবি সেতু বিপর্যয়ের পরে, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। রবিবার রাতেই ঘটনাস্থলে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। বিপর্যয়ের পরপরই প্রধানমন্ত্রী ট্যুইট করেন, মোরবিতে যে বিপর্যয় ঘটেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল-সহ অন্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। পুরোদমে চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget