এক্সপ্লোর

Chinese Apps Ban: ফের চিনা অ্যাপে কোপ! কোন বিপদ থেকে বাঁচতে কড়া হল কেন্দ্র

Indian Government: প্রায় ২০০টিরও বেশি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত। কী কী রয়েছে তার মধ্যে।

নয়াদিল্লি:ফের চিনা অ্যাপে কোপ ভারত সরকারের। প্রায় ২০০টিরও বেশি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত। এগুলির মধ্যে একাধিক বেটিং অ্যাপ এবং ঋণ-সংক্রান্ত অ্যাপ রয়েছে। আপৎকালীনভাবে দ্রুততার সঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এগুলি। 

চিনা অ্যাপ নিষিদ্ধ:
ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই অ্যাপগুলি বন্ধ করা হচ্ছে। সূত্রের খবর, ১৩৮টি বেটিং অ্যাপ এবং ৯৪টি ঋণ প্রদানকারী কাজ করে এমন অ্যাপ বন্ধ করা হচ্ছে। তথ্য় প্রযুক্তি মন্ত্রক এই অ্যাপ বন্ধ করার কাজ শুরু করেছে। এই অ্যাপগুলি Third Party Link-এর মাধ্যমে কাজ করে। সূত্রের খবর, সবকটি অ্যাপই IT Act-এর section 69 লঙ্ঘন করছিল। পাশাপাশি, এই অ্যাপগুলিতে এমন কিছু ছিল যা ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে বিপজ্জনক। 

কেন এই পদক্ষেপ:
সূত্রের খবর, এই অ্যাপগুলি লোকজনকে ঋণের জালে জড়ানোর কাজ করত। লাফিয়ে লাফিয়ে সুদের হার বাড়িয়ে দেওয়া হতো। যা অস্বাভাবিক হারেও অনেকসময় বৃদ্ধি পেত। সূত্রের খবর, এমন অনেক ঘটনাই ঘটেছে যে ঋণের জালে জড়িয়ে অনেকেই আত্মহত্যা করেছেন। সুদ দিতে না পারলে অ্যাপের পক্ষ থেকে নানাভাবে হেনস্থা করা হতো তাঁদের। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গনাতে এমন একাধিক ঘটনা সামনে এসেছিল। আত্মহত্যার ঘটনা সামনে আসার পরে তদন্ত হতেই সামনে আসে এমন তথ্য়। উল্টোদিকে চিনা অ্যাপ সার্ভারের তথ্য ভুলভাবে ব্যবহার করত। এছাড়া চরবৃত্তির কাজেও ব্যবহার করা হতো বলে অভিযোগ। ভারতীয়দের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হতো বলে অভিযোগ। এই তথ্য চরবৃত্তির কাজে ব্যবহার করা হতো বলেও দাবি।

সূত্রের খবর, MHA- প্রায় ৬ মাস আগে এই অ্যাপগুলি নিয়ে তদন্ত শুরু করেছিল। এর আগে ২০২২ সালে কেন্দ্রের তরফে ৫৪টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেবারও দেশের নিরাপত্তায় বিপদ আশঙ্কা করেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেবার যে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে, সেই তালিকায় রয়েছে বিউটি ক্যামেরা: সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা: সেলফি ক্যামেরা, ইকুয়ালাইজার অ্যান্ড বেস বুস্টার, ক্য়ানকার্ড ফর সেলস ফোর্স ইএনটি, আইসোল্যান্ড ২: অ্যাশেস অফ টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট শ্রাইভার, অনমিয়োজি চেজ, অনমিয়োজি আরিনা, অ্যাপলক ডুয়াল স্পেসের মতো অ্যাপ।

আরও পড়ুন: ব্লু সাবস্ক্রাইবারদের সঙ্গে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের তথ্য শেয়ার করবে ট্যুইটার, ঘোষণা ইলন মাস্কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget