এক্সপ্লোর

IndiGo Flight Emergency Landing: মাঝ আকাশে পাখির গুঁতোয় বেসামাল, ১৭৫ যাত্রী নিয়ে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের

Bird Strikes IndiGo Flight: কোনও রকম ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করেন পাইলট। 

পটনা: মাঝ আকাশে পাখির গুঁতোয় কাহিল। জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের। ১৬৯ জন যাত্রী এবং ছ'জন বিমানকর্মী নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। পাখির গুঁতো খেয়ে জরুরি পরিস্থিতিতে অবতরণ করানো হল। যাত্রীরা সকলে নিরাপদ আছেন বলে জানা যাচ্ছে। বিমানের কোনও ক্ষতি হয়েছে কি না, এখনও পর্যন্ত জানা যায়নি। তবে উড়ানের কিছু ক্ষণ পরই আকাশে একটি পাখি বিমানটির দিকে ধেয়ে আসে। কোনও রকম ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করেন পাইলট। (IndiGo Flight Emergency Landing)

বুধবার সকালে বিহারের পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল ইন্ডিগোর 6E 5009 বিমানটি। মোট ১৭৫ জন সওয়ার ছিলেন বিমানে। পটনাথেকে বিমানটি রওনা দিয়েছিল দিল্লির উদ্দেশে। সেই মতো সকাল ৮টা বেজে ৪২ বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যেই একটি পাখি ধাক্কা মারে বিমানটিতে। সময় নষ্ট না করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। (Bird Strikes IndiGo Flight)

ইন্ডিগোর এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। বিমানটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আপাতত সেটি উড়বে না। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, পটনা বিমানবন্দরের কাছে ফুলওয়ারিশরিফে একটি কসাইখানা রয়েছে। সেখানে পাখিদের উপদ্রব একটু বেশি। তার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। বিমানবন্দরের তরফে বার বার এ নিয়ে আবেদনও জানানো হয় সরকারের কাছে। কিন্তু সুরাহা হয়নি।

দেশের যে ১১টি বিমানবন্দর 'ক্রিটিক্যাল' হিসেবে চিহ্নিত, পটনা বিমানবন্দর তার মধ্যে অন্যতম। একাধিক বাধা-বিপত্তির মধ্যে সেখানে উড়ান পরিষেবা চালু রয়েছে। বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্যও বেশ কম। বিহার সরকারের তরফেও কেন্দ্রের কাছে সেই মর্মে আবেদন জানানো হয়েছিল। বিশেষজ্ঞদের টিম পাঠিয়ে পরিস্থিতি তদারকির আবেদন জানানো হয়েছিল কেন্দ্রের কাছে। বিহারের মুখ্যসচিব অমৃতলাল মীনা সেই নিয়ে জুন মাসেই চিঠি লেখেন। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। কোনও টিম এসে পৌঁছয়নি সেখানে। 

এদিনের ঘটনার পর পটনা বিমানবন্দরের তরফে বলা হয়, ‘IGO5009 পটনা দিল্লি বিমানটিতে পাখি ধাক্কা মারে। তদারকির সময় মৃত পাখিটির দেহাংশ পাওয়া গিয়েছে রানওয়ের উপর। ইঞ্জিনে ভাইব্রেশন শুরু হলে অবতরণের অনুমতি চান পাইলট। ৯টা বেজে ৩ মিনিটে, ৭ নম্বর রানওয়েতে অবতরণ করে বিমানটি। যাত্রীরা সবাই নিরাপদ আছেন’। সকাল ১০টা বেজে ১৫ মিনিটে দিল্লি পৌঁছনোর কথা ছিল বিমানটির। কিন্তু পাখির গুঁতোয় মুখ ঘুরিয়ে পটনা বিমানবন্দরেই জরুরি অবতরণ করে।

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
বাংলাদেশে আটক ভারতীয় BSF জওয়ান, ভুল করে ওপারে চলে গিয়েছিলেন ওই জওয়ান?
বাংলাদেশে আটক ভারতীয় BSF জওয়ান, ভুল করে ওপারে চলে গিয়েছিলেন ওই জওয়ান?
Jimmy Tata: TTATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget