এক্সপ্লোর

IndiGO Flight Cancellations: ইন্ডিগো বিপর্যয়, আজও দেশজুড়ে ৩৬৯টির বেশি উড়ান বাতিল, ভোগান্তি যাত্রীদের

IndiGO Flight Cancellations Update: দেশের বহু বিমানবন্দর থেকে একের পর এক উড়ান বাতিল। বহু উড়ান দেরিতে চলছে, অভিযোগ বিমান যাত্রীদের।

নয়াদিল্লি: ইন্ডিগো বিপর্যয়, আজও দেশজুড়ে ৩৬৯টির বেশি উড়ান বাতিল, ভোগান্তি যাত্রীদের। দিল্লি বিমানবন্দর থেকে আজও বাতিল শতাধিক উড়ান। মুম্বই বিমানবন্দরে বাতিল ইন্ডিগোর ১০৯টি উড়ান। চেন্নাই বিমানবন্দরে বাতিল ইন্ডিগোর ৪৮টি উড়ান।

আরও পড়ুন, 'রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, পবিত্রতা নষ্ট হবে..', শিলান্য়াসের আগেই ঝাঁঝালো মন্তব্য হুমায়ুনের

দেশের বহু বিমানবন্দর থেকে একের পর এক উড়ান বাতিল। বহু উড়ান দেরিতে চলছে, অভিযোগ বিমান যাত্রীদের। আগে থেকে কিছু জানানো হচ্ছে না, ভুরি ভুরি অভিযোগ যাত্রীদের। গতকাল সারা দেশে ১ হাজারেরও বেশি উড়ান বাতিল। ইন্ডিগো বিপর্যয়ে তদন্ত কমিটি গঠন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কী কারণে বিভ্রাট, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ। তদন্তের জন্য় DGCA-র তরফে কমিটি তৈরি করা হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এক সপ্তাহের বেশি লেগে যেতে পারে। 

দেশজুড়ে প্রবল দুর্ভোগের জেরে, অবশেষে পরিষেবা স্বাভাবিক করতে পাইলট ও বিমানচালকদের ছুটি ও সাপ্তাহিক বিশ্রাম সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করেছে DGCA।সূত্রের খবর, বুধবার থেকে ৩ দিনে গোটা দেশে বাতিল হয়েছে ইন্ডিগোর ৫৫০টি-রও বেশি ফ্লাইট।এদিন কলকাতা বিমানবন্দর থেকেই বাতিল হয়েছে প্রায় ৫০টি উড়ান। হায়দরাবাদের বাসিন্দা কিরণ।কাজে এসেছিলেন কলকাতায়। উডান বিভ্রাটে চরম বিপাকে পড়েন তিনি। হায়দরাবাদের বাসিন্দা কিরণ বলেন, ফিরে যেতে আমার খুব সমস্যা হচ্ছে। আমি বুঝতে পারছি না, এরা জানে বিমান চলছে না, সমস্যা আছে। তাহলে টিকিট কেন বিক্রি করছেন। মানুষকে হয়রান করা হচ্ছে। চিরঞ্জিত চক্রবর্তী।পোর্টব্লেয়ারের বাসিন্দা। রামকৃষ্ণ মিশনের কাজে কলকাতায় এসেছিলেন। ফেরার কথা ছিল শুক্রবার। বিমান বাতিল হওয়ায় বিপাকে প়়ড়েছেন তিনি।

কিন্তু, হঠাৎ এমন পরিস্থিতি কেন? অনেকে বলছেন, নেপথ্যে DGCA-এর Flight Duty Time Limitations.যেখানে বলা হয়েছে, পাইলটদের সপ্তাহে ৪৮ ঘণ্টা বিশ্রাম বাধ্যতামূলক। যত ঘণ্টা বিমান উড়িয়েছেন, তার চেয়ে বেশি সময় বিশ্রাম দিতে হবে পাইলটকে। ২৪ ঘণ্টার মধ্যে একজন পাইলটকে ১০ ঘণ্টা বিশ্রাম দিতেই হবে। প্রতি সপ্তাহে মাত্র ২ টি বিমান রাতে অবতরণ করাতে পারবেন একজন পাইলট। পাইলট ও বিমানকর্মীদের পর পর ২টি নাইট ডিউটি দেওয়া যাবে সপ্তাহে ১ বারই। পাইলট ও বিমানকর্মীদের ছুটিকে সাপ্তাহিক বিশ্রামের অন্তর্ভুক্ত করা যাবে না। এই নির্দেশিকা চালু হওয়ার কথা ছিল ২০২৪-এ। একাধিক বিমান সংস্থার অনুরোধে সেটি কার্যকর হয় এবছর পয়লা নভেম্বর থেকে।তারপরই উড়ান বিভ্রাট শুরু হয় ইন্ডিগোর। 
 
 ইন্ডিগোর তরফে বৃহস্পতিবারই জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমানকর্মীদের কাজের সংশোধিত সময়সূচি— এমন নানা অপ্রত্যাশিত কারণে আমাদের পরিষেবার উপর এমন নেতিবাচক প্রভাব পড়েছে।পরিস্থিতির জন্য বৃহস্পতিবার রাতে যাত্রীদের কাছে ক্ষমাও চায় তারা। শুক্রবার জরুরি বৈঠকে বসেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। কথা বলেন ইন্ডিগো কর্তাদের সঙ্গে। যাত্রীদের সুবিধার জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে কেন্দ্র। নম্বরগুলি হল - 011-24610843, 011-24693963, 096503-91859

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Central Minister Resigns : পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা এল মুরুগানের
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা এল মুরুগানের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget