এক্সপ্লোর

ইন্দোরে ফের কর্তব্যরত পুলিশের ওপর পাথরবৃষ্টি, গ্রেফতার ৬

জানা গিয়েছে, ওই কনস্টেবল এরপর পুলিশবাহিনী নিয়ে ফিরে আসেন, সঙ্গে সঙ্গে শান্ত হয় গোটা এলাকা।

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোরে করোনাভাইরাস সংক্রান্ত লকডাউনের কড়াকড়ি বলবৎ করতে যাওয়া এক পুলিশকর্মীর ওপর পাথর ছোঁড়া হল। লকডাউনের নিয়ম অগ্রাহ্য করে স্থানীয় চন্দননগর এলাকায় এক গাড়িতে ৫ জনের বেশি লোক বসে তরিতরকারি কিনতে যাচ্ছিলেন। সংশ্লিষ্ট কনস্টেবল গাড়িটি আটকাতে তাঁর ওপর পাথরবৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধে ছটা নাগাদ ঘটেছে এই ঘটনা। একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই কনস্টেবল দৌড়ে প্রাণ বাঁচাচ্ছেন, আর পিছনে তাড়া করেছে উন্মত্ত জনতা, হাতে ইট পাথর। জানা গিয়েছে, ওই কনস্টেবল এরপর পুলিশবাহিনী নিয়ে ফিরে আসেন, সঙ্গে সঙ্গে শান্ত হয় গোটা এলাকা। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে জারি হয়েছে এনএসএ বা জাতীয় নিরাপত্তা আইন। দিনকয়েক আগে এই ইন্দোরেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে এনএসএ জারি করে পুলিশ। স্থানীয় তালাইয়া পুলিশ স্টেশন এলাকায় দুই পুলিশকর্মীর ওপর হামলার অভিযোগে গ্রেফতার ৫ জনের মধ্যে ১ জনের বিরুদ্ধে এনএসএ-তে মামলা দায়ের হয়। পুলিশ যখন স্থানীয়দের ঘরে থাকার অনুরোধ করছিল তখন সাহিদ কুরেশি ওরফে কবুতর নামে একজনের নেতৃত্বে তাদের ওপর হামলা চলে। কবুতরকে ধরার চেষ্টা হলে সে একটি বাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু জখম হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধের অভিযোগ থাকায় এনএসএ দায়ের করে পুলিশ।

সেরা শিরোনাম

Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget