এক্সপ্লোর

Hospital ICU: সদ্যোজাতের মাথা-আঙুলে কামড় ইঁদুরের! সরকারি হাসপাতালের ICU-তে এ কী কাণ্ড!

Neonatal Intensive Care Unit:হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অশোক যাদব পিটিআই-এর সঙ্গে কথোপকথনে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নয়া দিল্লি: হাসপাতালে হূলস্থূল! দুই নবজাতককে কামড়ে দিল ইঁদুর।  সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মধ্যপ্রদেশের ইনদওরের একটি সরকারি হাসপাতালে গত ৪৮ ঘন্টার মধ্যে দুটি নবজাতক শিশুর সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে খবর। সে রাজ্যের অন্যতম বৃহত্তম সরকারি হাসপাতাল মহারাজা যশবন্তরাও চিকিৎসালয়ে (MYH) এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনা নিয়ে প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে।          

হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অশোক যাদব পিটিআই-এর সঙ্গে কথোপকথনে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন,  "গত ৪৮ ঘন্টায় আইসিইউ-তে থাকা একটি শিশুর আঙুলে ইঁদুর কামড় দিয়েছে, অন্যদিকে আরেকটি শিশুর মাথা ও কাঁধে কামড় লেগেছে"। যদিও তিনি বলেছেন যে দুটি শিশুরই জন্মগত শারীরিক সমস্যা ছিল। ঘটনাগুলি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 

ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য, MYH কর্মীদের ২৪ ঘন্টা নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর হাসপাতালে জানালায় লোহার জাল লাগানোর কাজ শুরু হয়েছে। ওই ওয়ার্ডে কাজ করা স্বাস্থ্যকর্মীদের বাইরের খাবার ওয়ার্ডে না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার কংগ্রেস বিধায়ক এবং মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমঙ্গ সিংহার সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের নিওন্যাটাল (এনআইসিইউ) এর একটি ভিডিও শেয়ার করেছেন এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হাসপাতালের এই অবহেলার জন্য তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এনআইসিইউতে একটি ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, তার এবং অন্যান্য সরঞ্জামের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে এক বিছানা থেকে অন্য বিছানায় যাচ্ছে।

একই রকম উদ্বেগের কথা তুলে ধরে, রাজ্য কংগ্রেসের মুখপাত্র নীলাভ শুক্লাও এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনা অভিভাবকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। “রাজ্য সরকার যদি হাসপাতালে নবজাতক শিশুদের নিরাপদে রাখতে অক্ষম হয়, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা আশা করা বৃথা”।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget