এক্সপ্লোর

Inhaler Carbon Emissions: ভয়ঙ্কর! ৫০ হাজার গাড়ির থেকেও বেশি কার্বন বাতাসে মেশাচ্ছে ইনহেলার!বলছে গবেষণা

গবেষণায় দেখা গিয়েছে, গত দশকে ইনহেলার থেকে  প্রতি বছর ২০ লক্ষ মেট্রিক টনেরও বেশি কার্বন নির্গমন তৈরি করেছে।  হিসেব মতো তা  ৫৩০,০০০ পেট্রোল চালিত গাড়ির বার্ষিক কার্বন নির্গমনের সমান। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইনহেলার থেকে বছরে ৫,৩০,০০০ গাড়ির সমান কার্বন নিঃসরণ হচ্ছে।
  • হাঁপানি ও COPD রোগীদের ব্যবহৃত ইনহেলার পরিবেশের ক্ষতি করছে।
  • প্রোপেলেন্টযুক্ত মিটার-ডোজ ইনহেলার পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকারক।
  • বিশেষজ্ঞরা পরিবেশবান্ধব ইনহেলার ব্যবহারের আহ্বান জানাচ্ছেন।

মাত্রা বাড়ছে বায়ুদূষণের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা। সেই সঙ্গে বাড়ছে ইনহেলারের ব্যবহারও। chronic obstructive pulmonary disease বা COPD -র রোগীদের বড় ভরসা হল ইনহেলার। কিন্তু সেই ইনহেলারই কি পরিবেশের বিপদ বাড়াচ্ছে ? এমন ভয়াবহ সম্ভাবনার কথাই বলল UCLA হেলথের একটি নতুন গবেষণায় । গবেষকদের দাবি, হাঁপানি এবং  COPD-র চিকিৎসায় ব্যবহৃত ইনহেলার থেকে বছরে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তা  প্রায় ৫৩০,০০০ পেট্রোল চালিত গাড়ির বার্ষিক নির্গমনের সমান। অর্থাৎ শ্বাসপ্রশ্বাসের রোগীদের সহায়ক ইনহেলারই বিপদ হয়ে দাঁড়াচ্ছে পরিবেশের কাছে? JAMA-তে প্রকাশিত এই গবেষণাটি মার্কিন যুক্তরাষ্ট্রে ইনহেলারের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্যপ্রকাশ করেছে। গবেষণায় দেখা গিয়েছে, গত দশকে ইনহেলার থেকে  প্রতি বছর ২০ লক্ষ মেট্রিক টনেরও বেশি কার্বন নির্গমন তৈরি করেছে।  হিসেব মতো তা  ৫৩০,০০০ পেট্রোল চালিত গাড়ির বার্ষিক কার্বন নির্গমনের সমান। 

গবেষকরা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করেছেন। সমীক্ষার আওতায় রাখা হয়েছে, হাঁপানি এবং সিওপিডি চিকিৎসার জন্য অনুমোদিত তিন ধরনের ইনহেলারগুলিকে।  মিটার-ডোজ ইনহেলার (এমডিআই) পরিবেশগতভাবে সবচেয়ে ক্ষতিকারক বলে দেখেছেন গবেষকরা। এই ইনহেলারগুলি hydrofluoroalkane (HFA) propellant ব্যবহার করে, যা পূর্বে অ্যারোসল স্প্রেতে ব্যবহার করা হত। এছাড়া  dry powder inhalersও soft mist inhaler গুলিতে propellant ব্যবহার করে না। তাই এর থেকে কার্বন নির্গমন যথেষ্ট কম। 

বিশেষজ্ঞরা তাই সারা বিশ্বর কাছে আর্জি জানাচ্ছে, পরিবেশবান্ধব ইনহেলারগুলিই বেশ করে ব্যবহার করা হয়। বিশেষত মার্কিন মুলুকের ডাক্তারদের বিষয়টি নিয়ে ভেবে দেখার আবেদন করেছেন গবেষকরা।  গবেষণার প্রধান লেখক ডঃ উইলিয়াম ফেল্ডম্যানের মতে, কম কার্বন বের করে এমন ইনহেলারগুলো ব্যবহার করলে রোগীদেরও অসুবিধে হবে না, সেই সঙ্গে পরিবেশটাও রক্ষা করা যাবে। রোগীদের জন্যও সেগুলো ভাল বিকল্প , অন্যদিকে এবং পরিবেশবন্ধুও।     

কিছু ইনহেলার প্রোপেলেন্ট নামে পরিচিত একটি গ্যাস ব্যবহার করে ওষুধের একটি পাফ তৈরি করে। এই ধরণের ইনহেলারগুলিকে প্রেসারাইজড মিটারড ডোজ ইনহেলার (pMDIs) বলা হয়।পিএমডিআই-তে থাকা প্রোপেলেন্টগুলি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস এবং কার্বন ডাই অক্সাইডের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। এগুলি ব্যবহারকারীর জন্য নিরাপদ, কিন্তু দীর্ঘমেয়াদে জলবায়ুর জন্য যথেষ্ট ক্ষতিকর।  অনেকেই  pMDI ব্যবহার করেন, যা অ্যারোসল ইনহেলার বা "পাফার" নামেও পরিচিত। এগুলিতে সাধারণত একটি প্লাস্টিকের কেস এবং একটি ধাতব ক্যানিস্টার থাকে। গবেষকরা কম-কার্বন বের করে এমন  ইনহেলার ব্যবহারের জন্য উৎসাহিত করছে ।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget