এক্সপ্লোর

UP's Bareilly Protest: ‘আই লাভ মহম্মদ’ পোস্টার প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ, বন্ধ হল ইন্টারনেট, নামল র‍্যাফ

র‍্যাপিড অ্যাকশন ফোর্সও নামানো হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারিও করা হচ্ছে। 

নয়া দিল্লি: সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ‘আপত্তিকর জনসভা’ এবং ‘মিছিলে’র আয়োজন করা হয় বলে অভিযোগ।  ‘আই লাভ মহম্মদ’ লেখা পোস্টার দেখা যায় এক মিছিলে। সেই নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। কানপুর, বরেলি, সম্ভল, আগ্রার মত জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায়।   

উত্তরপ্রদেশের বরেলিতে সংঘর্ষ তীব্র আকার নেয়। অশান্তি নিরসনে প্রশাসনের তরফে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা বন্ধ থাকবে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা। শনিবার পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। এর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এবং রাজ্যের সশস্ত্র কনস্টেবলারির সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়াও র‍্যাপিড অ্যাকশন ফোর্সও নামানো হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারিও করা হচ্ছে। 

উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব গৌরব দয়াল আদেশে বলেছেন যে ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং পরিষেবাগুলি গুজব ছড়াতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার জন্য অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, শান্তি ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ সিং বলেছেন, "বিক্ষোভের জন্য পূর্ব লিখিত অনুমতির প্রয়োজন, বিএনএসএসের ১৬৩ ধারা বরেলি জুড়ে বলবৎ ছিল। এ সত্ত্বেও, কিছু লোক শুক্রবারের নামাজের পর শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছিল। পুলিশ কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।" ডিআইজি অজয় ​​কুমার সাহনি ঘটনাটিকে "পূর্বপরিকল্পিত" বলে অভিহিত করেছেন এবং "দৃষ্টান্তমূলক শাস্তি" দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।                                                       

পুলিশ শনিবার সকাল থেকে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস সূত্রে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। ঘোষণা করেছেন, অপরাধ করে কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী বলেন, দশেরা আসছে। দুষ্টের দমনই দশেরার আসল বার্তা। 

পুলিশ এখনও পর্যন্ত ১১টি এফআইআর দায়ের করেছে, যার মধ্যে ২,০০০ জনেরও বেশি লোকের নাম উল্লেখ করা হয়েছে। দু'টি মামলায় সরাসরি ধর্মগুরু এবং ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের (আইএমসি) প্রধান মাওলানা তৌকির রাজা খানের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবারের হিংসার ঘটনায় প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Kargil Diwas: ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget