এক্সপ্লোর

Ayatollah Ali Khamenei: 'শত্রুদের এবার চরম জবাব দেব', আমেরিকার হামলায় ক্ষিপ্ত আয়াতোল্লা খামেনেইর বড় হুঁশিয়ারি

Iran Israel Conflict: সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনি ইজরায়েলের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত থাকবে’ বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

নয়া দিল্লি: আমেরিকার হামলার পর ইজরায়েলের ওপর আক্রমণের তীব্রতা বাড়াল ইরান। জেরুজালেম, তেল আভিভ, হাইফা-সহ ইজরায়েলের একাধিক শহরে শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র হানা। আমেরিকার হামলায় ক্ষিপ্ত আয়াতোল্লা খামেনেই ইজরায়েলকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেন। সাম্প্রতিক সময়ে এই প্রথমবারের মতো মুখ খুললেন তিনি।  

ইরানকে ২ সপ্তাহ সময় দিয়েও ৭২ ঘণ্টার মধ্যে শনিবার রাতে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। ৭টা স্টেলথ B-2 বম্বার্স-সহ ১২৫টির বেশি এয়ারক্রাফট প্রায় ১৪ হাজার কেজি ওজনের ১ ডজনের বেশি GBU-57 বা বাঙ্কার বাস্টার ব্যবহার করে ২ ডজনের বেশি টোমাহক করুজ মিসাইল নিয়ে হামলা করা হয় বলে সূত্রের খবর। 

সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনি ইজরায়েলের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত থাকবে’ বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সোশাল মিডিয়ায় এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, 'শত্রুরা একের পর এক বড় ভুল করেছে। গুরুতর অপরাধ করেছে। শাস্তি দিতে হবে। তারা শাস্তি পাচ্ছেও।' ইজরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা
পোস্টটির সঙ্গে একটি জ্বলন্ত ভবনের পটভূমিতে আগুনে পুড়ে যাওয়া একটি খুলির ছবি শেয়ার করা হয়েছে। এটার ওপর ডেভিড তারকা চিহ্ন আঁকা রয়েছে, যা ইজরায়েলি প্রতীক হিসেবে পরিচিত।

ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে 'অপারেশন মিডনাইট হ্যামার' চালায় আমেরিকা। হামলার পর ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন, আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতানজ এবং ইসফাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।

এদিকে তার কয়েক ঘণ্টার মধ্যে ইজরায়েলকে শিক্ষা দিতে পাল্টা আঘাত হানল ইরান। ইজরায়েলের একের পর এক শহরে ক্ষেপণাস্ত্র ছুড়ল তারা। মিনিটে মিনিটে বাজল সাইরেন। জেরুজালেমে শোনা গেল জোরালো বিস্ফোরণের শব্দ।  ইরানের দাবি, ইজরায়েলের হারমেস ড্রোনকে গুলি করে নামিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধে দু’ দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবু কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।

অন্যদিকে, ইরানে হামলা চালিয়ে নিজের দেশেই প্রতিবাদের মুখে ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের বিরোধিতা করে নিউ ইয়র্কে বিক্ষোভ দেখানো হয়।                                                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
ABP Ananda Top 10,10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget