এক্সপ্লোর

‘ভুল করে’, ‘অনিচ্ছাকৃতভাবে’ যাত্রীবাহী ইউক্রেনের বিমানকে ধ্বংস করেছে তারা, স্বীকার করল ইরান

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি বলছে, ইরানের সংবাদমাধ্যমে সেনার যে বিবৃতি বেরিয়েছে, তাতে বলা হয়েছে, বিমানটি তাদের একটি সংবেদনশীল সেনা কেন্দ্রের দিকে উড়েছিল তাই শত্রুপক্ষের বিমান ভেবে তাকে টার্গেট করা হয়।

তেহরান: ইউক্রেনের ফ্লাইট ৭৫২ আন্তর্জাতিক উড়ানকে তারাই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। স্বীকার করে নিয়েও ইরান দাবি করল, অনিচ্ছাকৃতভাবে, ভুল করে এই ঘটনা ঘটিয়েছে তারা। ক্ষেপণাস্ত্রের আঘাতে টুকরো টুকরো হয়ে যায় বিমানটি, ১৭৬ জন যাত্রী-কর্মীর প্রত্যেকের মৃত্যু হয়। তেহরানের দাবি, হিউম্যান এরর বা মানবিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তেহরানেরই ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রওনা দেয় ওই জেটলাইনার, বোয়িং ৭৩৭। কয়েক মিনিটের মধ্যে তেহরানের ঠিক বাইরে তাতে ক্ষেপণাস্ত্র আঘাত করে। তার কয়েক ঘণ্টা আগেই ইরান বাগদাদে মার্কিন সেনা ঘাঁটির ওপর পরপর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, তাঁদের কাছে গোয়েন্দা সূত্রে পাকা খবর রয়েছে, তেহরানই ইউক্রেনের বিমানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। মার্কিন সংবাদমাধ্যমও ভিডিও প্রকাশ করে জানায়, এর পিছনে ইরানের হাত রয়েছে। কিন্তু তেহরান বারবার অস্বীকার করেছিল যাত্রীবাহী উড়ানে ক্ষেপণাস্ত্র হামলার কথা। অবশেষে ইরানি বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ শরিফ টুইট করে স্বীকার করে নেন, তাঁরাই ওই ১৭৬ জন যাত্রীর মৃত্যুর জন্য দায়ী। এ জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ও সকলের কাছে তাঁরা ক্ষমাপ্রার্থনা করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি বলছে, ইরানের সংবাদমাধ্যমে সেনার যে বিবৃতি বেরিয়েছে, তাতে বলা হয়েছে, বিমানটি তাদের একটি সংবেদনশীল সেনা কেন্দ্রের দিকে উড়েছিল তাই শত্রুপক্ষের বিমান ভেবে তাকে টার্গেট করা হয়। গোটা ঘটনা ঘটে একেবারেই ভুল করে ও অনিচ্ছাকৃতভাবে। ভবিষ্যতে যাতে এমন আর না ঘটে তাই সিস্টেম উন্নত করবে তারা। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে বলেও তারা দাবি করেছে। তেহরান থেকে বিমানটি যাচ্ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে। তাতে ৮২ জন ইরানি, অন্তত ৬৩ জন কানাডীয়, ও ১১ জন ইউক্রেনীয় নাগরিক ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neet Paper Leak: সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে ঝাঁঝ বাড়ছে পড়ুয়া আন্দোলনের, এরই মধ্যে মোদির বার্তা, কী জানিয়েছেন তিনি?
NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে ঝাঁঝ বাড়ছে পড়ুয়া আন্দোলনের, এরই মধ্যে মোদির বার্তা, কী জানিয়েছেন তিনি?
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget