এক্সপ্লোর

Iran News: নগ্ন করে অত্যাচার, অজানা ইঞ্জেকশন প্রয়োগ, বাড়ছে মৃত্যু! সরকারের অবাধ্যতার চরম মূল্য দিচ্ছে ইরানিরা?

ইরানের কারাগারে বন্দিদের সঙ্গেও ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে বলে খবর। বন্দীদের বরফ ঠান্ডায় নগ্ন করে রাখার এবং বন্দীদের অজ্ঞাত পদার্থ ইনজেকশন দেওয়ার ঘটনা সামনে আসছে।

নয়া দিল্লি: ইরানের রাস্তাঘাটে ‘মোল্লাতন্ত্র নিপাত যাক’ বলার ভয়াল ‘শাস্তি’র মুখে ইরানিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই দাবি করেছেন, দেশে গণবিক্ষোভের জেরে মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার মানুষের। যদিও রিপোর্ট অনুসারে, এই সংখ্যাটা আসলে ১৬ হাজারেরও বেশি। 

এদিকে ইরানের কারাগারে বন্দিদের সঙ্গেও ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে বলে খবর। বন্দীদের বরফ ঠান্ডায় নগ্ন করে রাখার এবং বন্দীদের অজ্ঞাত পদার্থ ইনজেকশন দেওয়ার ঘটনা সামনে আসছে। বিষাক্ত পদার্থ ভরে দেওয়া হচ্ছে ইনজেকশনের মাধ্যমে, এমনই অভিযোগ। পাচার করা ভিডিও, অজ্ঞাত পরিচয় ফোন করল এবং স্টারলিঙ্কের মাধ্যমে পাঠানো আবছা বার্তা থেকে জানা যাচ্ছে এগুলি। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে নিশানা করে তোপ দেগেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান। খামেনেই-এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে আমেরিকার পুরো সাম্রাজ্যে ‘আগুন লাগিয়ে দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

খামেনেইকে ‘অসুস্থ মানুষ’ বলেও অভিহিত করেছেন ট্রাম্প। একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ প্রায় ৪০ বছরের শাসনের অবসান ঘটিয়ে ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় হয়েছে । ইরানের বর্তমান শাসনব্যবস্থা কেবল হিংসা আর দমনের উপরে টিকে রয়েছে বলেও দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই প্রসঙ্গেই এমন হুমকি খামেইনির। 

গত ২৮ ডিসেম্বর থেকেই উত্তপ্ত ইরান। সেখানে চলা সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক রক্তপাত হয়েছে। সেখানে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে একাধিক মানবাধিকার সংগঠন। এই বিক্ষোভ দমন করতে কড়া পদক্ষেপ করেছে ইরানের প্রশাসন। সেই দেশের সরকার সংযত না হলে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। প্রথম থেকেই অভিযোগ ছিল, বিক্ষোভ রুখতে হিংসাত্মক দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। নির্বিচারে চালানো হচ্ছে গুলি।

ডিসেম্বরের শেষ সপ্তাহে ইরানে শুরু হওয়া খামেইনি-বিরোধী বিক্ষোভ ছিল ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকে সবচেয়ে মারাত্মক। ভেঙে পড়া অর্থনীতির বিরুদ্ধে বিক্ষোভের ফলে যা শুরু হয়েছিল তা ৪৫ বছর ধরে ইরান শাসনকারী ধর্মীয় শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জে পরিণত হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরানি অফিসারকে রয়টার্সকে জানিয়েছেন যে কর্তৃপক্ষ ইরানে বিক্ষোভে কমপক্ষে ৫,০০০ জন নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন বলে নিশ্চিত করেছে।  

 

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি
PM Modi On Gaganyaan: মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির
মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির
ABP Ananda Top 10, 10 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget