এক্সপ্লোর

Pakistan Crisis: অগ্নিমূল্য আটা-চিনি, সিলিন্ডার কিনতে না পেরে প্লাস্টিকের ব্যাগেই রান্নার গ্যাস, শ্রীলঙ্কার মতোই সঙ্কটে পাকিস্তান!

Pakistan Food crisis: শুধুই  আটা-ময়দার দাম বাড়েনি পাকিস্তানে। রান্নার গ্যাসের দামও সেখানে হাত পোড়াচ্ছে সাধারণ মানুষের।

লাহৌর: নয়া পাকিস্তান গড়ার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় বসেছিলেন। কিন্তু তার পর ন’মাসও কাটেনি, চরম সঙ্কটে পাকিস্তান (Pakistan Crisis)। খাদ্য সঙ্কট চরম আকার ধারণ করেছে সেখানে (Pakistan Food Crisis)। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আটা বোঝাই একটি লরিকে ধাওয়া করতে দেখা গেল স্থানীয় মানুষজনকে। কেউ খালি পায়েই দৌড় দিলেন, কেউ আবার সাইকেল, মোটর বাইক নিয়ে পিছু ধরলেন লরিটির। লক্ষ্য শুধু একটিই, কোনও রকমে এক প্যাকেট আটা যদি পাওয়া যায়।

খাদ্য সঙ্কট চরম আকার ধারণ করেছে পাকিস্তানে

সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি সামনে এসেছে, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভিডিওটি পোস্ট করেছেন ন্যাশনাল ইক্যুয়াল্টি পার্টি জম্মু কাশ্মীর গিলগিট বাল্টিস্তান অ্যান্ড লাদাখ (JKGBL)-এর চেয়ারম্যান, অধ্যাপক সাজ্জাদ রাজা। তিনি লেখেন, ‘এটি কোনও মোটর সাইকেল প্রতিযোগিতা নয়। পাকিস্তানের মানুষ আটাবোঝাই লরির পিছনে দৌড়চ্ছেন এই আশায় যে, এক প্যাকেট আটা অন্তত কিনতে পারবেন পাকিস্তানে কি সত্যিই কোনও ভবিষ্যৎ আছে আমাদের? পাকিস্তানে কী ঘটছে, এই ভিডিও-ই তা পরিষ্কার করে দিচ্ছে’।

পাকিস্তানে এই সঙ্কটের মূলে আটা-ময়দার আকাশছোঁয়া দাম। এই মুহূর্তে সেখানে ১৫ কেজি ওজনের আটার বস্তার দাম পড়ছে ২ হাজার ৫০ টাকা। প্রথমে একধাক্কায় ১৫০ টাকা দাম বাড়ে আটার। এই মুহূর্তে যে দাম পড়ছে, তা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০০ টাকা বেশি।

আরও পড়ুন: Bankura News: হাতির উপদ্রবে নষ্ট বিঘের পর বিঘে জমির ফসল, রাতভর আটকে রাখা হল বন দফতরের আধিকারিকদের

শুধুই  আটা-ময়দার দাম বাড়েনি পাকিস্তানে। রান্নার গ্যাসের দামও সেখানে হাত পোড়াচ্ছে সাধারণ মানুষের। গত সপ্তাহে সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একধাক্কায় অনেক বাড়ানো হয়। সিলিন্ডারের দাম এতই বেশি যে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভর্তি করতে দেখা যায় সাধারণ মানুষকে। ১ কেজি চিনির দাম পড়ছে ৮৯ টাকা, প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি। কেজিতে এতদিন ৭৫ টাকা দরে ঘি কিনতে পাওয়া যেত পাকিস্তানে, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৭৫ টাকায়।

তাতেই কপালে ভাঁজ পড়ছে আন্তর্জাতিক মহলে। কারণ গত একবছরে পাকিস্তানে খাদ্যজাত পণ্যের ক্ষেত্রে ৩৫.৫ এবং পরিবহণ ক্ষেত্রে ৪১.২ শতাংশ মুদ্রাস্ফীতি লক্ষ্য করা গিয়েছে। পাকিস্তানের এই  পরিস্থিতি দেখে শ্রীলঙ্কার ভয়াবহ পরিস্থিতির কথাও মনে পড়ছে কারও কারও।

কপালে ভাঁজ পড়ছে আন্তর্জাতিক মহলের

পাকিস্তানের জনসংখ্যার সিংহভাগই আটা-ময়দার উপর নির্ভরশীল। তাঁদের খাদ্যাভাসের ধরনই এমন। কিন্তু সেই আটা কিনতে গিয়েই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। গত এক বছরে সেখানে আটার দাম বেড়েছে ৫৭ শতাংশ। ৪১ শতাংশ দাম বেড়েছে ময়দার। এই আবহে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকাকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget