এক্সপ্লোর

Israel-Hamas War: 'মহিলার ছিন্নভিন্ন পেটের মধ্যে শিশু', যুদ্ধের ভয়াবহতায় শিহরিত ইজরায়েলি মৃতদেহ সংগ্রহকারী

Israel Palestine Conflict : অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন দেহ সংগ্রহকারী একটি সংস্থা জাকা। তাদের হয়ে দীর্ঘদিন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন ইয়োসি ল্যান্ডাও। প্রায় ৩৩ বছর ধরে একাজ করে চলেছেন তিনি

নয়াদিল্লি : বছরের পর বছর ধরে ইজরায়েলে (Israel) মৃতদেহ সরানোর কাজ করেন। কিন্তু, গাজার হামলায় (Gaza Attack) নিহতদের সরাতে গিয়ে শিহরিত হয়ে উঠছেন ইয়োসি ল্যান্ডাও। একের পর এক অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে কার্যত কেঁপে উঠছেন তিনি। 

শনিবার সাইরেনের আওয়াজে জেগে ওঠেন। তাতে অবশ্য প্রাথমিকভাবে আতঙ্কিত হয়ে পড়েননি। কারণ, এই আওয়াজে আর পাঁচটা ইজরায়েলির মতোই অভ্যস্ত তিনি। আসন্ন রকেট ফায়ারের জন্য প্রায়ই শেল্টারে আশ্রয় নিতে হয় তাঁদের। কিন্তু, এবারের আওয়াজের ভয়াবহতা বুঝতে তাঁর দেরি হয়নি। খুব শীঘ্রই তিনি জানতে পারেন, হামাস সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ চাপা দেওয়ার জন্য পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে ইজরায়েল।

গাজার উত্তর দিকে বন্দর শহর (Port Town) আশদোড়ে তাঁর বাড়ি। সেখান থেকে ঘটনাস্থলে ছুটে যান তিনি। দেখতে পান সেখানকার ভয়াবহ দৃশ্য। সীমান্ত-ঘেঁষা একটি শহরের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, দেখলাম, "গাড়িগুলো সব ওল্টানো, রাস্তায় মানুষের মৃতদেহের সার।"  

অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন দেহ সংগ্রহকারী একটি সংস্থা জাকা। তাদের হয়ে দীর্ঘদিন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন ইয়োসি ল্যান্ডাও। প্রায় ৩৩ বছর ধরে একাজ করে চলেছেন তিনি। কিন্তু, প্যালেস্তিয়ানের সশস্ত্র গোষ্ঠী ও ইজরায়েল বাহিনীর মধ্যে যুদ্ধের যে ভয়াবহতা দেখা গেছে, তা তিনি এর আগে কখনোও দেখেননি বলে জানান ইয়োসি। তিনি বলেন, "যে রাস্তা পেরোতে ১৫ মিনিট সময় লাগার কথা, সেটাই ১১ ঘণ্টা সময় লেগে গিয়েছিল। কারণ, আমরা একের পর এক মৃতদেহ সংগ্রহ করে তা ব্যাগে ভরছিলাম।"

শীতাতপ নিয়ন্ত্রণ ট্রাকে ডজন ডজন মৃতদেহ তোলার পর, ল্যান্ডাও ও তাঁর সঙ্গী-স্বেচ্ছাসেবকরা গাজা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বিরিতে পৌঁছন। এখানকার ভয়াবহতার ছবি তিনি ভুলতে পারেননি এখনও। প্রথম একটা বাড়িতে ঢুকেই এক মহিলার মৃতদেহ দেখতে পান তাঁরা। ল্যান্ডাও বলেন, "মনে হচ্ছিল, আমি ছিন্নভিন্ন হয়ে যাব। শুধু আমি-ই নয়, আমার সঙ্গীরাও। ওই মহিলার পেট ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, সেখানে ছিল এক শিশু। তখনও পর্যন্ত নাড়ির সঙ্গে যুক্ত এবং ছুরিকাঘাত করা হয়েছিল।" তাঁর সংযোজন, "দেখলাম, কয়েকজনকে বিষ দেওয়া হয়েছে এবং যৌন হেনস্থা করা হয়েছে।"

আরও পড়ুন ; সৌজন্যে 'অপারেশন অজয়', যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে প্রথম ধাপে ফিরলেন ২১২ জন ভারতীয়

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Uttar Pradesh News : 'প্রচলিত চাকরির পিছনে ছোটার পরিবর্তে, ট্যাক্সি বা ই-রিকশ চালান', মন্ত্রীর বার্তায় তুঙ্গে বিতর্ক
'প্রচলিত চাকরির পিছনে ছোটার পরিবর্তে, ট্যাক্সি বা ই-রিকশ চালান', মন্ত্রীর বার্তায় তুঙ্গে বিতর্ক

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget