এক্সপ্লোর

Jagdeep Dhankhar Hospitalised: ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়, ভর্তি হলেন দিল্লি এইমসে

জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালকে।

নয়াদিল্লি: দিল্লি এইমসে (AIIMS) ভর্তি হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল। দু’দিন আগে রাজ্যপালের ম্যালেরিয়া পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরও জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রাজ্যপাল। গত শনিবার পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মেলে রাজ্যরপালের। বঙ্গভবনে চিকিৎসা চলছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের। 

উৎসবের মরসুমে এরাজ্যে- বাড়ছে ম্যালেরিয়া, ডেঙ্গির প্রকোপ। করোনার পাশাপাশি রাজ্যে দাপট দেখাচ্ছে মশাবাহিত রোগ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে, তা অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ২২৪ জন। 

অন্যদিকে অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার। মৃত্যু হয়েছে ২ জনের।  কিন্তু, তারপর থেকে যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে, তাতে আক্রান্তের সংখ্যাটা আরও বেড়েছে বলেই অনুমান চিকিৎসকদের।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০০-র কাছাকাছি। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২ জন। এরই মধ্যে ষষ্ঠীর দিন, ১১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দীপালি দত্ত নামে এক মহিলার। 

শুধু কলকাতা নয়। উদ্বেগজনকভাবে ডেঙ্গির প্রকোপ বেড়েছে সল্টলেকেও। বিধাননগর পুরসভা সূত্রে খবর, জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ জন আক্রান্ত হয়েছেন সেখানে। আর অক্টোবরে মাত্র ২০ দিনে ২৪ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: RG Kar: আরজি করের ছাত্রদের অনশন প্রত্যাহারে অনুরোধ, ইন্টার্নদের কাজে যোগ দিতে নির্দেশ হাইকোর্টের

এক নজরে ম্যালেরিয়ার উপসর্গ ও লক্ষণ

যদি কারও ম্যালেরিয়া হয়ে থাকে, তাহলে এই লক্ষণ গুলি দেখা দিতে পারে। 

  •  প্রত্যেকদিন জ্বর আসা
  • নইলে একদিন অন্তর জ্বর
  • ডায়েরিয়া
  • গায়ে ব্যথা
  • বুক ধড়ফড়
  • কাঁপুনি 

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget