এক্সপ্লোর

Jammu Kashmir Cloudburst: জম্মু-কাশ্মীরের রামবানে মেঘভাঙা বৃষ্টি, প্রভূত ক্ষয়ক্ষতি এলাকায়, মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের

Ramban Cloudburst: জম্মু ও কাশ্মীরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে গত কয়েকদিনের তুমুল বৃষ্টি। ৪৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Jammu Kashmir Cloudburst: জম্মু ওকাশ্মীরের রামবান জেলায় মেঘ ভাঙা বৃষ্টি। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৫ জন। শ্রীনগর থেকে ১৩৬ কিলোমিটার দূরে রয়েছে এই রামবান জেলা। বিগত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টি। একাধিক নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উপত্যকার বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক গুরুত্বপূর্ণ সড়কপথের উপর। তার ফলে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (এনএইচ ৪৪) ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়নকর ভাবে। ফলে সেখানে বন্ধ রয়েছে যান চলাচল। জম্মু ও কাশ্মীরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে গত কয়েকদিনের তুমুল বৃষ্টি। ৪৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চ-ও। 

শুক্রবার আবহাওয়া দফতর ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কতা জারি করেছিল পুঞ্চ, রেয়াসি, রাজৌরি, কিশতোয়ার এবং উধমপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শনিবার এবং রবিবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি রয়েছে পুঞ্চ, কিশতোয়ার, জম্মু, রামবান এবং উধমপুর জেলায়। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই ইঙ্গিত রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জম্মুর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৩০ অগস্ট পর্যন্ত। যেহেতু জম্মুর একাধিক জেলায় ইতিমধ্যেই প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ধস নেমেছে, মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান সবই দেখা গিয়েছে, তাই স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনওরকমের বিপদ এড়ানোর জন্য। 

শুধু জম্মু নয়, ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশেও। কোথাও মেঘ ভাঙা বৃষ্টি, কোথাও ধস, কোথাও হড়পা বান - প্রবল ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভেঙেচুরে গিয়েছে রাস্তাঘাট। ভেঙেছে বাড়িঘর। মৃত্যু হয়েছে অনেক মানুষ। নিখোঁজ রয়েছেন অনেকে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় এখন চলছে উদ্ধারকাজ। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget