এক্সপ্লোর

Japan SLIM: ভিড় বাড়ছে চাঁদের বাড়িতে, এবার ৮০০০ কোটির রকেট পাঠাল জাপান

JAXA:জাপানের মহাকাশ গবেষণা সংস্থা, জাপান এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) জানিয়েছেন, দেশের দক্ষিণের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়  মহাকাশযানটির।

টোকিও: চাঁদের বুকে ইতিহাস গড়েছে ভারতের ‘চন্দ্রযান ৩’। এবার চাঁদে রকেট পাঠাল জাপানও। চাঁদের বুকে অনুসন্ধান চালাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি H-IIA মহাকাশযানের উৎক্ষেপণ করল তারা (Lunar Mission)। বৃহস্পতিবার রওনা দিয়েছে জাপানের মহাকাশযান। মহাকাশে বেশ কিছুদিন রেখে, সেটিকে নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো হবে। তা সম্পন্ন হলে, চাঁদের মাটি ছোঁয়া পঞ্চম দেশ হিসেবে গন্য হবে জাপান। (Japan SLIM)

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা, জাপান এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) জানিয়েছেন, দেশের দক্ষিণের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়  ল্যান্ডার  Smart Lander for Investigation Moon (SLIm)-সহ তাদের মহাকাশযানটির।  গত মাসেই ওই মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য উৎক্ষেপণের দিন পিছিয়ে আনা হয়।

এই মহাকাশযানকে  Sniper অর্থাৎ শিকারি বলেও উল্লেখ করছেন জাপানের বিজ্ঞানীরা। অব্যর্থ নিশানার জন্যই এমন নাম। JAXA জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠে নিজের লক্ষ্যের ১০০ মিটারের মধ্যেই অবতরণ করবে SLIM. আগামী বছর ফেব্রুয়ারি মাসে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে জাপানের মহাকাশযানটি। এই অভিযানে খরচ পড়েছে ১০০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৩০০ কোটি টাকা।

আরও পড়ুন: Chandrayaan 3: বিক্রমের 3D ছবি তুলল প্রজ্ঞান! কেমন দেখতে লাগছে ল্যান্ডারকে?

এর আগে, ২০২২ সালে দু’-দু’বার চন্দ্রাভিযানে হাত দেয় জাপান। কিন্তু দু’বারই ব্যর্থ হয় তারা। নভেম্বর মাসে অবতরণের আগে  OMOTENASHI ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আগে, গতবছর এপ্রিল মাসে স্টার্টআপ সংস্থা ispace-এর তৈরি Hakuto-R Mission 1 ল্যান্ডারও চাঁদের মাটি ছুঁতে ব্যর্থ হয়।

এবার যে H-IIA মহাকাশযান পাঠানো হয়েছে, তাতে X-Ray ইমেজিং এবং স্পেকট্রোস্কোপি (XRISM) নামের একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে। আমেরিকার মহাকাশযান NASA, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং JAXA-র যৌথ অভিযান এটি। H-IIA মহাকাশযানটি তৈরি করেছে Mitsubishi Heavy Industries. সেটি পরিচালনাও করছে তারাই। এই নিয়ে ২০০১ সাল থেকে এখনও পর্যন্ত ৪৭তম মহাকাশযান উৎক্ষেপণ করল জাপান। এই দশকের শেষ নাগাদ চাঁদে মানুষ পাঠানোরও পরিকল্পনা রয়েছে তাদের।

JAXA জানিয়েছে, অনুকুল পরিবেশ দেখে নয়, যেখানে ইচ্ছে, সেখানে অবতরণ করতে পারে ল্যান্ডার SLIM। পৃথিবী থেকে কালো দাগ হিসেবে দৃশ্যমান, চাঁদের Mare Nectaris সমুদ্রের পাড়েই আপাতত সেটিকে নামানোর লক্ষ্য রয়েছে। মহাকাশযানটিতে কোনও রোভার নেই। ল্যান্ডারই পরীক্ষা-নিরীক্ষা চালাবে। মাটির গঠন খতিয়ে দেখবে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget