এক্সপ্লোর

Jharkhand Accident: রেল লাইনে কাজের সময় হাই টেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট! মর্মান্তিক মৃত্যু ৬ শ্রমিকের

Worker Death:কাতরাসের তেতুলমারী স্টেশনের বাইরে দুর্ঘটনা। ওই রুটে আপাতত বন্ধ ট্রেন চলাচল।

কলকাতা: ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ দুর্ঘটনা। দিল্লি-হাওড়া রেলরুটে হাই টেনশন তার ছিঁড়ে পড়ে ৬ শ্রমিকের মৃত্যু। কাতরাসের তেতুলমারী স্টেশনের বাইরে দুর্ঘটনা। ওই রুটে আপাতত বন্ধ ট্রেন চলাচল।

হাওড়া-নয়াদিল্লি লাইনে ধানবাদ ও গোমো স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর সেখানেই হাই টেনশন তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ্ত্যু হয় ৬ জনের।  

সূত্রের খবর, ডিআরএম-এর তরফে বলা হয়েছে যে কাজ হচ্ছিল তা দফতরের তরফে জানাছিল না। গোটা বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে। সূত্রের খবর, ডিআরএম-এর তরফে জানানো হয়েছে, তিন স্তরে গোটা তদন্ত প্রক্রিয়া চলবে। পুলিশের তরফে তদন্ত করা হবে। তারপরে রেল পুলিশ আলাদা করে তদন্ত করবে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের তরফেও তদন্ত করা হবে। 

সূত্রের খবর, ডাউন লাইনের ৭ নম্বর পোলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ঠিকাদারের দল রেল লাইনের পাশে পোল বসাচ্ছিলেন। সেই সময় ওই পোল ২৫০০০ ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে লেগে যায়। সূত্রের খবর, ঘটনাস্থলেই মারা যান ৮ জন শ্রমিক। দুই জন শ্রমিক কোনওভাবে বিপদ এড়ান। কাছেই এক বালিকা জল তুলছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয় সেও। তবে তার অবস্থা গুরুতর নয়। কাজ করার সময় সেই জায়গায় ১৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে সূত্রের খবর। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। তারপরে দেহ উদ্ধারের পরে ট্রেন চলাচল শুরু হয়। লাইন খোলার পরে প্রথমে হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস যায়। 

রেল ঠিকাদারের যে ৬ জন শ্রমিক মারা গিয়েছেন, তাঁরা পালামৌ, লাতেহার এবং এলাহাবাদের বাসিন্দা। এমন দুর্ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বাকি শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কীভাবে এমন ঘটনা ঘটল, কেন আগে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

কদিন আগে বাংলাতেও:
সম্প্রতি পশ্চিমবঙ্গের বীরভূমেও হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। দাইপুর থানার রেঙ্গুন গ্রামে বিদ্যুতের তারে লেগে দুই যুবকের মৃত্যু হয়। যাঁরা মারা গিয়েছেন তাঁরা সম্পর্কে দুই ভাই। দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশের মথুরা জেলায়। ওই দুজন ধান কাটার মেশিন নিয়ে এসেছিলেন। ওই এলাকায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তাঁরা ধান কাটছিলেন। এদিন সেই কাজেই একটি গাড়িতে ধান কাটার মেশিন নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। ওই রাস্তার উপরেই ছিল ১১০০০ ভোল্টের তার। কোনওভাবে মেশিনের একটি অংশ ওই তারে লেগে যায়। সেই সময় তার সরাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুজন ব্যক্তি। 

আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget