এক্সপ্লোর

Jharkhand Rail Accident: মুখোমুখি সংঘর্ষ, একাধিক জনের মৃত্যু ! ফের ভয়াবহ রেল দুর্ঘটনা দেশের মাটিতে..

Jharkhand Rail Accident Update: বিকট শব্দ, মুখোমুখি সংঘর্ষে ফের ভয়াবহ দুর্ঘটনা !

নয়াদিল্লি: ফের রেল দুর্ঘটনা, ওড়িশার পর এবার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বরহাট (Borhat) ২ মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ২ মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের, জখম ৪।

 NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। জখম হয়েছেন ৪ জন। গতকাল রাত ৩টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পূর্ব রেল সূত্রে খবর, লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। সাহেবগঞ্জের কাছে ফারাক্কা-লালমাটিয়া MGR লাইনে দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এধার-ওধার ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয়।রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় NTPC. এরপরই রেলের তরফে ক্রেন পাঠানো হয়।

বারবার দুর্ঘটনার মুখোমুখি ভারতীয় রেল

প্রসঙ্গত, গত কয়েক মাসে ইতিমধ্যেই একাধিকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছে ভারতীয় রেল। কখনও লাইন থেকে চাকা সরে গিয়ে, কখনও বা মুখোমুখি সংঘর্ষে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা। কখনওবা সিগন্যালিং বা যান্ত্রিক ত্রুটি-সহ নানা কারণেই বারবার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের মর্মান্তিক দুর্ঘটনা।

সপ্তাহ পেরোনোর আগেই ফের দুর্ঘটনা

প্রসঙ্গত, সম্প্রতি ভয়াবহ আরও একটি রেল দুর্ঘটনা হয়েছিল ওড়িশায়। ওই রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১ জনের। এবং আহত হয়েছেন ৭ জন। কটক পরিয়ে যাওয়ার সময়ে সকাল ১১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছিল বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা।

তালিকায় রয়েছে আরও একাধিক অভিশপ্ত রেল দুর্ঘটনা

দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছিল কিনা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে। তবে তালিকায় রয়েছে, আরও একাধিক অভিশপ্ত রেল দুর্ঘটনা।

কেন বারবার ফিরে আসছে এই দুর্ঘটনা ?

গত বছর এই ঝাড়খণ্ডেই চক্রধর ডিভিশনে আরও একটি রেল দুর্ঘটনা ঘটেছিল। বেলাইন হয়েছিল এক্সপ্রেস ট্রেন। লাইনচ্যুত হয়েছিল হাওড়া-মুম্বই মেলের ১৮ টি কামরা। মৃত্যু হয়েছিল একাধিক জনের। ঘটনার তিন থেকে ৪ মিনিট আগেই লাইনচ্যুত হয়েছিল, মালগাড়ির চারটি বগি। কিন্তু কথা হচ্ছে কেন বারবার ফিরে আসছে এই দুর্ঘটনা, লম্বা সফরে যাওয়ার আগে চিন্তায় যাত্রীরা।

 

আরও পড়ুন, শেষ রক্ষা হল না, এসএসকেএম-এ মৃত্যু সুতপা বণিকের, ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ !

 

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget