এক্সপ্লোর

Jammu Air Force Station Blast : জম্মু এয়ারফোর্স স্টেশন বিস্ফোরণে জঙ্গি-যোগ, জানালেন ডিজিপি

জম্মু এয়ারফোর্স স্টেশন বিস্ফোরণে জঙ্গি যোগ পাওয়া গেছে। জানালেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।

জম্মু ও কাশ্মীর : জম্মু এয়ারফোর্স স্টেশন বিস্ফোরণে জঙ্গি যোগ পাওয়া গেছে। জানালেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর।

সংবাদ সংস্থা ANI-কে ডিজিপি বলেন, জম্মুতে উভয় বিস্ফোরণে ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ৫-৬ কেজি ওজনের আরও একটি আইইডি উদ্ধার করেছে জম্মু পুলিশ। এই আইইডি ব্যবহার করে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা। ওরা এটা কোনও জনবহুল এলাকায় ব্যবহার করতে চেয়েছিল।

তিনি আরও বলেন, এর জেরে বড়সড় জঙ্গি নাশকতা প্রতিহত করা গেছে। ধৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিস্ফোরণের ঘটনায় আরও কয়েকজন সন্দেহভাজনকে পাকড়াও করা হবে। অন্যান্য এজেন্সির সঙ্গে এই ঘটনায় একযোগে তদন্ত করছে পুলিশও। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে।

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনা পরিচালিত সাতওয়ারি বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণ ঘটে। রাত ২টো নাগাদ পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় দুই জন জখম হয়েছেন। 

জানা গেছে, জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ভারতী বায়ুসেনার অধীনে রয়েছে। যাত্রীবাহী উড়ানও এখান থেকে অপারেট হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড, ফরেন্সিক দল। পরে ঘটনাস্থানে যায় এনআইএ। 

ঘটনায় ড্রোন হামলার সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই সহকারী বায়ুসেনা প্রধান এইচএস অরোরার সঙ্গে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর মাঝেই বায়ুসেনার বিশেষ বিমানে চেপে নয়াদিল্লি থেকে লাদাখ যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিন দিনের সফরে লাদাখ গিয়েছেন তিনি ।

জম্মু বিস্ফোরণ প্রসঙ্গে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল বলেন, "জম্মু এবং কাশ্মীরে পাকিস্তানের দ্বারা অশান্তি ছড়ানোর চেষ্টা কোনওদিন থামবে না যতক্ষণ পাকিস্তানকে ধ্বংস না করা হচ্ছে। বোমা বিস্ফোরণের বেশ কিছু ঘটনায় আমরা পাকিস্তানের থেকে কিছু বক্তব্য আশা করেছিলাম।  প্রাথমিক তদন্ত চলছে। সুরক্ষার ব্যবস্থা আরও ভাল করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"  

 

সেরা শিরোনাম

Flight Problem: ৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget