এক্সপ্লোর

JNUSU Election Result 2024: জেএনইউ-তে বাম ঝড়! জয়ী মূল ৪ আসনেই, ধরাশায়ী এবিভিপি

JNU Student Election: ছাত্র সংসদের চারটি প্যানেলেই জয়ী বাম ছাত্রজোটের প্রার্থীরা। একটি আসনেও জিততে পারল না আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি।

নয়াদিল্লি: দেশের রাজনীতিতে বাম ক্রমশ ফিকে। কিন্তু জেএনইউ-এর (JNU) দুর্গ অক্ষত রাখল বাম। বাম-পড়ুয়াদের হাত ধরে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNUSU Election) ছাত্র সংসদে বিপুল জয় বাম ছাত্র সংগঠনগুলোর জোটের। ছাত্র সংসদের চারটি প্যানেলেই জয়ী বাম ছাত্রজোটের প্রার্থীরা। একটি আসনেও জিততে পারল না আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)।    

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে জিতলেন বামেদের ধনঞ্জয়। জেএনইউ ছাত্র সংসদের সহ সভাপতি পদে জিতলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। ৯২৭ ভোটে হারালেন এবিভিপি প্রার্থীকে। সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদেও জয়ী হয়েছেন বাম প্রার্থীরা।

 

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে জয়ী ধনঞ্জয় আদতে বিহারের বাসিন্দা। তিনি এএনআইকে বলেছেন, 'একমাত্র বামেরাই ফি বৃদ্ধি নিয়ে লড়েছে। একমাত্র বামেরাই সবার জন্য হস্টেলের নিশ্চয়তা নিয়ে লড়েছে। তাই পড়ুয়ারা আমাদের উপর ভরসা রেখেছেন।' সহ সভাপতি পদে জয়ী অভিজিৎ ঘোষ এএনআইকে বলেছেন, 'জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচন সবসময় ঐতিহাসিক। চার বছর পরে হল। জেএনইউ সবসময় পড়ুয়াদের অধিকারের জন্য় লড়াই করে।'

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সেন্ট্রাল প্যানেলের মূল চারটি পদ- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক- সবকটিতেই জয়ী হয়েছে বাম ছাত্রজোট।

রবিবার রাতে ৫৬৫৬টি ব্যালট গোনার পরে সেন্ট্রাল প্যানেলের ফলাফল প্রকাশ করা হয়। শুক্রবার নির্বাচন হয়েছিল।

আইসা-র(aisa) ধনঞ্জয় সভাপতি পদে জিতেছেন ৯২২ ভোটে। তিনি পেয়েছেন ২৫৯৮ ভোটে। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র উমেশ চন্দ্র আজমীরা পেয়েছেন ১৬৭৬টি ভোট।

এসএফআই (sfi)-এর অভিজিৎ ঘোষ সহ সভাপতি পদে জয়ী হয়েছেন ৯২৭টি ভোটে। তিনি পেয়েছেন ২৪০৯ ভোট। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে এবিভিপি-র দীপিকা শর্মা পেয়েছেন ১৪৮২ ভোট।  

বাপসা (BAPSA)-এর  প্রিয়াংশি আর্যা সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ৯২৬ ভোটে। তিনি পেয়েছেন ২৮৮৭ ভোট, তাঁর বিরুদ্ধে এবিভিপির অর্জুন আনন্দ পেয়েছেন ১৯৬১ ভোট।

বামেদের মহম্মদ সাজিদ যুগ্ম সম্পাদক পদে জিতেছেন ৫০৮ ভোটে। তিনি পেয়েছেন ২৫৭৪ ভোট। তাঁর বিরুদ্ধে এবিভিপির গোবিন্দ ডাঙ্গি পেয়েছেন ২০৬৬ ভোট।

আরও পড়ুন:  'সর্বদাই মা-বোনদের পাশে থাকব', সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে টিকিট বিজেপির 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget