এক্সপ্লোর

Joe Biden: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন! কী কারণ? করলেন বড় ঘোষণা

USA President Joe Biden: উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জুন বেলায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হবে।

নয়া দিল্লি: ক্রমশ বাড়ছিল চাপ? সেই কারণেই এই বড় সিদ্ধান্ত? আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। “দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নিলাম", এমনটাই জানিয়েছেন তিনি। 

 

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জুন বেলায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হবে। এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি লেখেন, ২০২৫ এর জানুয়ারি অবধি প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। তবে প্রেসিডেন্ট প্রার্থীপদ থেকে সরে দাঁড়াচ্ছেন। 

এক্স হ্যান্ডেলে বাইডেন লিখেছেন, 'আমার জীবনের সবচেয়ে বড় সম্মান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন। সামনেই পুনর্নির্বাচন, তখন আমার বিশ্বাস এই সময়ে সঠিক সিদ্ধান্ত হল দল এবং দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নেওয়া। প্রেসিডেন্ট পদের বাকি সময়কাল দায়িত্বের সঙ্গে যাবতীয় কর্তব্য সঠিক সম্পাদন করা। আমি এই সপ্তাহের শেষে আমার এই সিদ্ধান্ত নিয়ে দেশের উদ্দেশে একটি বার্তা দেব।”                                                                

প্রসঙ্গত, ৮১ বছরের বাইডেনকে প্রার্থী করা নিয়ে জল্পনা বেড়েছিল ডেমোক্র্যাট শিবিরে। সূত্রের খবর ছিল, শারীরিক কারণে বাইডেনের পরিবারও চাইছে না ফের ভোটে লড়াই করুন তিনি। করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর ডেলাওয়্যারের বাসভবনে বিশ্রামে আছেন অশীতিপর বাইডেন।                                                  

ওয়াকিবহাল মহল সূত্রে খবর, অনেকেই মনে করছিলেন নভেম্বরে তিনি না-ও জিততে পারেন। ডেমোক্র্যাট অন্দরে খবর, সেনেটররা অনেকেই চাইছে  না তিনি ফের ভোটে লড়াই করুন। সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অনেকেই 'সঠিক' বলে দাবি করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি হত্যার চেষ্টা থেকে অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে বিরোধী পদপ্রার্থী ট্রাম্পের। এই সময় ট্রাম্পের প্রতি মার্কিনদের আস্থা, সমবেদনা, সমর্থন বাড়তে পারে এমনও জল্পনা উঠে আসছিল।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget