এক্সপ্লোর

Samvidhaan Hatya Diwas: ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' পালনের সিদ্ধান্ত কেন্দ্রের, টুইটে জানালেন অমিত শাহ

Samvidhaan Hatya Diwas June 25: প্রতিবছর ২৫ জুন দিনটিকে 'সংবিধান হত্যা দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার টুইট করে একথা ঘোষণা করে কংগ্রেসকে কটাক্ষ করেছেন অমিত শাহ।

নয়াদিল্লি: জরুরি অবস্থার সময় তৎকালীন কংগ্রেস সরকারের কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দিতে ২৫ জুনকে 'সংবিধান হত্যা দিবস' (Samvidhaan Hatya Diwas) হিসেবে পালনের কথা ঘোষণা করল বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ সরকার। শুক্রবার এই বিষয়ে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিটি পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) প্রতি বছর ওই দিবস পালনের কথা জানিয়েছেন।

নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, "১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বৈরাচারী মনোভাব থেকে দেশে জরুরি অবস্থা জারি করে আমাদের গণতন্ত্রের আত্মাকে গলা টিপে খুন করেছিলেন। নিজেদের কোনও দোষ না থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষকে জেলে যেতে হয়েছিল। রুদ্ধ করা হয়েছিল সংবাদমাধ্যমের কণ্ঠ। কেন্দ্রীয় সরকার প্রতি বছর ২৫ জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭৫ সালে জারি হওয়া জরুরি অবস্থার সময় যে মানুষগুলো অসহনীয় যন্ত্রণা ভোগ করেছেন তাঁদের সম্মান জানাতেই এই দিনটি পালন করা হবে।"

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "২৫ জুন সংবিধান হত্যা দিবস পালন করার বিষয়টি সংবিধানকে পদদলিত করার কথা মনে করিয়ে দেবে। সেই সময় কী হয়েছিল তার স্মৃতি হিসেবে থাকবে। জরুরি অবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিটি মানুষকে শ্রদ্ধা জানানোর জন্যও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মনে করিয়ে দেবে কংগ্রস কীভাবে ভারতের ইতিহাসে একটা অন্ধকার অধ্যায়ের রচনা করেছিল।"

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই টুইটের পর বিষয়টিকে নিয়ে তীব্র আক্রমণ করা হয়েছে কংগ্রেসের তরফে। কটাক্ষ করে বলেছে, এই বিষয়টি সংবাদের শিরোনামে আসার জন্য বিজেপির আরও একটা ভণ্ডামি। যেখানে ২০১৪ সাল থেকে বারবার বিরোধীদের কণ্ঠরোধ করে সংবিধান বদলানোর চেষ্টা করা হয়েছে সেখানে বিজেপির মুখে এসব কথা মানায় না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Arvind Kejriwal: সুপ্রিম কোর্ট থেকে জামিন কেজরিওয়ালের, তবে জেল মুক্তি এখনই নয়..

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget